Friday, June 12, 2026

চিনা আগ্রাসনের বিরুদ্ধে বউবাজারে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের

Date:

Share post:

বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে চিনের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশ করা হয়। লাদাখ সীমান্তে যে সকল বীর ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং চিনের আগ্রাসী মনোভাবকে প্রতিহত করতে আজ, শুক্রবার প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

বিক্ষোভ চিনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা ফাঁসিতে ঝোলানো হয়। এর পাশাপাশি প্রশ্ন তোলা হয়, যেভাবে চিন ভারতের ওপর আঘাত আনছে এবং ভারতীয় জওয়ানরা শহিদ হচ্ছেন, তার বিরুদ্ধে ভারত সরকার এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নিচ্ছে না? অবিলম্বে চিনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত বলে তাঁরা দাবি জানিয়েছেন।

সেই সঙ্গে তারা আজ বিক্ষোভ থেকে আরও আবেদন ওঠে, সমস্ত ভারতবাসীর কাছে অবিলম্বে চাইনিজ দ্রব্য বর্জন করতে হবে এবং স্বদেশী জিনিস ব্যবহার করতে হবে। চিনের এই আগ্রাসী মনোভাবকে অবিলম্বে প্রতিহত করতে না পারলে আগামীদিনে আরও সংকটময় অবস্থা আসতে চলেছে বলে তারা মনে করছেন তাঁরা।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...