Friday, June 12, 2026

ক্ষতিপূরণের তালিকা নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, জখম ৪

Date:

Share post:

আমফানের ক্ষতিগ্রস্তদের ত্রাণ বণ্টন নিয়ে সংঘর্ষে উত্তেজনা ছড়াল বসিরহাটের হাড়োয়া থানার কামারগাতী গ্রামে। বৃহস্পতিবার রাতে, আমফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলির জন্য নামের তালিকা তৈরি করছিলেন স্থানীয় বিজেপির বুথ সভাপতি রাধেশ্যাম মণ্ডল। অভিযোগ, সেই সময় ওই গ্রামের তৃণমূলের পঞ্চায়েতের সদস্য আতিয়ার মণ্ডল, তাঁর দলবল নিয়ে চড়াও হন। তাঁকে মারধর করা হয়। তাঁর মা মনিবালা মণ্ডল বাধা দিতে গেলে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এদিকে আতিয়ার মণ্ডলের অভিযোগ, এটা দুটো পরিবারের মধ্যে সংঘর্ষ। একদিকে ত্রাণ অন্যদিকে ক্ষতিপূরণ নিয়ে গন্ডগোল হয়। বচসা, মারধর, বাড়ি ভাঙচুর হয়। পরে তাতে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। ঘটনায় চার বিজেপি নেতা-কর্মীকে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়েছে। কুলটি বুথ সভাপতি রাধেশ্যাম মণ্ডল বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। পাল্টা তৃণমূল নেতৃত্ব বিজেপি নেতা সহ বেশ কয়েকজন বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পাল্টা অভিযোগে হাড়োয়ার কামারগাতি গ্রাম উত্তপ্ত। হাড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এর পিছনে পুরনো শত্রুতার জের জমি বিবাদ না রাজনৈতিক সংঘর্ষ খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...