Wednesday, June 24, 2026

করোনার ধাক্কায় পিছিয়ে গেল অস্কার

Date:

Share post:

করোনার জেরে পিছিয়ে গেল অস্কার। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি বদলে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ৯৩ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। অ্যাওয়ার্ডস মনোনয়নের সময়সীমা পিছনোর সিদ্ধান্তেও সম্মত হয়েছে হ অস্কার কমিটি। ৩১ ডিসেম্বরের বদলে ফেব্রুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাকাডেমি কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ২০২১ এর ২৫ এপ্রিল রবিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে। মূল অনুষ্ঠানের আগে থাকে মনোনয়ন পর্ব। ধাপে ধাপে মনোনীত ছবির তালিকা প্রকাশ করে অ্যাকাডেমি। চূড়ান্ত মনোনয়নের তালিকা ঘোষণা করা হবে ১৫ মার্চ। ফেব্রুয়ারির ৯ তারিখ শর্টলিস্ট প্রকাশ করা হবে। এ বছর নিজেদের নিয়মেও বদল এনেছে অস্কার কমিটি। থিয়েটারের পাশাপাশি অনলাইনে প্রিমিয়ার হওয়া ছবিও মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ২০২০র জানুয়ারি থেকে ২০২১ এর ফেব্রুয়ারি পর্যন্ত রিলিজ় হওয়া ছবি এন্ট্রি পাঠাতে পারবে।

পিছিয়ে যাচ্ছে বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস)। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারির বদলে ১১ এপ্রিল বাফটা আয়োজিত হবে। সাধারণত অস্কারের সপ্তাহ দুয়েক আগেই বাফটা আয়োজিত হয়, এ ক্ষেত্রেও সে নিয়ম যথারীতি মানা হচ্ছে।

গত মার্চ মাস থেকে বিশ্বজুড়ে বিনোদন ব্যবসা প্রায় স্তব্ধ। নির্ধারিত সময়ে কোনও ছবিই মুক্তি পায়নি। যে কারণে অ্যাকাডেমি ও বাফটা কর্তৃপক্ষও তাঁদের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...