Saturday, April 4, 2026

সুশান্তের মৃত্যু : রিয়াকে জেরার পর মহারাষ্ট্র প্রশাসনের নিশানায় যশরাজ ফিল্মস

Date:

Share post:

প্রতিভাবান বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মঘাতী হয়েছেন গত রবিবার। তার মৃত্যু নিয়ে উঠছে বহু প্রশ্ন। তার মৃত্যুর পর গতকাল টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেতার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীকে। প্রয়াত অভিনেতার সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয় তাঁর কাছে।

রিয়াকে জেরার পরেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-রহস্য কিনারায় মহারাষ্ট্র প্রশাসনের কড়া দৃষ্টি এ বার যশরাজ ফিল্মসের ওপর। সূত্রের খবর, খুব শীঘ্রই মুম্বই পুলিশ ডাক পাঠাতে চলেছে ওই প্রযোজনা সংস্থাকে। খতিয়ে দেখা হবে সুশান্তের সঙ্গে তাদের চুক্তিপত্র।

এদিকে যশরাজ ফিল্মসকে সমন পাঠানোর আগেই সুশান্তের মৃত্যুর জন্য পক্ষপাতিত্বকে দায়ী করে বুধবার বিহারের মজফফরপুর জেলা আদালতে বলিউডের চার তারকা সলমন খান, করণ জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা বানশালীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা।

এরপর তাঁদের সম্পর্কের বিষয়ে রিয়া জানান, লকডাউন শুরুর সময় থেকে সুশান্তের সঙ্গে লিভ ইন করতে শুরু করেন রিয়া। ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে সুশান্তের সঙ্গে লিভ ইন শুরু করেন রিয়া চক্রবর্তী। তবে সুশান্তের আত্মহত্যার কয়েকদিন আগে সেখান থেকে চলে গিয়েছিলেন তিনি। তবে সুশান্তের ফ্ল্যাট ছেড়ে দিলেও, তাঁদের যে ফোনে কথা হত, সেই সব তথ্য রিয়া পুলিশকে জানিয়েছেন বলে খবর।

জানা যাচ্ছে, রিয়ার মোবাইল ফোনও স্ক্যান করা হয়। সেখানে থাকা সুশান্তের সঙ্গে তাঁর ছবি, ভিডিও সবকিছু খুটিয়ে দেখে পুলিশ। রিয়ার মোবাইল থেকে কোন কিছু ডিলিট করে দেওয়া হয়েছে কিন, তাও খতিয়ে দেখা হয়েছে।

অভিনেত্রী রিয়া চক্রবর্তী পুলিশকে আরও জানান, তাঁরা দুজনে মিলে একসঙ্গে সম্পত্তি কেনারও চেষ্টা করছিলেন। পাশাপাশি সুশান্ত চিকিৎসকের কথা মতো অবসাদ কাটানোর ওষুধ খাচ্ছিলেন, সেই প্রমাণও পুলিশের সামনে তিনি হাজির করেন।

রিয়া পুলিশকে জানিয়েছেন, চলচ্চিত্র পরিচালক রুমি জাফরির সিনেমায় তাঁদের দুজনের একসঙ্গে কাজ করার ছিল।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বলিউডে আপাতত তৈরি হয়েছে এক টান টান উত্তেজনা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...