Saturday, March 28, 2026

হরিয়ানা বিদ্যামন্দিরের সামনে বিক্ষোভ, পথ অবরোধ অ্যাসেম্বলি অফ গড চার্চের অভিভাবকদের

Date:

Share post:

দিনভর শহরের বিভিন্ন প্রান্তে ফের অনৈতিকভাবও ফি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকদের। সাউথ পয়েন্ট-ডিপিএস-বিডি মেমোরিয়াল-জি ডি বিড়লার পর এবার সল্টলেকে হরিয়ানা বিদ্যামন্দিরের অভিভাবক-অভিভাবিকাদের বিক্ষোভ। ইস্যু একটাই, লকডাউন পর্বে অন্যায়ভাবে অতিরিক্ত ফি নেওয়া।

সল্টলেকের এই নামী ইংরেজি মাধ্যম স্কুলটিতে বিক্ষোভের
প্রথমদিকে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কথা শুনতে চাইনি, কিন্তু পরে কিছুটা চাপে পড়ে অভিভাবকদের ৩ জন প্রতিনিধির সঙ্গে কথা বলেন তাঁরা।

এদিকে, অনৈতিকভাবে ফি আদায়ের অভিযোগে অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের অভিভাবকরা পথ অবরোধ করেন।
স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও পাওয়া যায়নি সদুত্তর। ফি-এর মাত্র ২০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানায় স্কুল। কিন্তু তা মানতে নারাজ অভিভাবকরা। ফলে স্কুলের সামনে পথ অবরোধ করেন বিক্ষোভকারী অভিভাবকরা।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...