Saturday, June 13, 2026

ফেসবুকে বিস্ফোরক দিলীপ : বদলাও হবে বদলও হবে, তোপ বিরোধীদের

Date:

Share post:

‘বদলাও হবে, বদলও হবে’। ফেসবুকে দিলীপ ঘোষের ব্রহ্মাস্ত্র। আর সে নিয়ে তোলপাড়। বিজেপি রাজ্য সভাপতি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে জানালেন, এই নিয়ে ১০৩টি মৃতদেহ দেখলাম। এই মৃত্যুর হিসাব কে দেবে? যারা গণতন্ত্র মানে না। যারা রাজনীতি মানে বোঝে শুধু হিংসা, রক্ত। তাদের যদি আমরা ক্ষমা করে দিই তাহলে মানুষ আমাদের ক্ষমা করবেন না। সুতরাং আমরা বদলা তো নেবই। সমাজবিরোধীরা নয় যারা দেশের আইনকে হাতে তুলে নিচ্ছে, তা সে সরকারি অফিসার, আমলা প্রত্যেককে এর জন্য খেসারত দিতে হবে, আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফলে বদলা তো হবেই। আর এই পরিবেশ থাকবে না, সেটাই হবে বদল।

বিজেপির সভাপতির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেছেন, বদলের রাজনীতি রাজ্যের মানুষ নেবেন না। তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি পথ দেখিয়েছেন, বদল করেছেন, কিন্তু বদলা নেননি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, বদলার রাজনীতি তো মানুষ দেখছেন রাজ্য জুড়ে। মানুষ দ্বিতীয়বার এই ভুল করবেন না। বেকারত্ব, দারিদ্র, অশিক্ষা নিয়ে কোনও কথা নেই এদের। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, বদলার রাজনীতিতে মানুষ বিরক্ত। এসব কথার মধ্যে গুণ্ডামি প্রকাশ পায়।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...