Saturday, April 4, 2026

HOPE 2020: কোভিড-আমফান বিধ্বস্ত বাংলার পাশে নর্থ আমেরিকার বাঙালিরা

Date:

Share post:

“আশা নিয়ে ঘর করি, আশায় পকেট ভরি”- HOPE অর্থাৎ আশা। এটাই জীবনকে বাঁচিয়ে রাখে। এটাই যেকোনো অশান্ত পরিস্থিতিতে মনে ভরসা যোগায়- সুদিন আসবেই। আর সেই সময় যদি পাশে এসে দাঁড়ান বন্ধুরা, শুভাকাঙ্খীরা তাহলে মনের জোর আরও বেড়ে যায়। সুদূর নর্থ আমেরিকায় বসে এই কাজটাই করছে নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স। কোভিড এবং আমফান বিধ্বস্ত বাংলা তথা ভারতের পাশে এসে দাঁড়িয়েছেন বিশ্বের সব প্রান্তের বাঙালিরা। শুধু বাঙালি কেন ভারতীয়রাই হাত বাড়িয়েছেন এই সাহায্যে। এই উদ্দেশ্যেই অনলাইন প্লাটফর্মে আয়োজন করা হয়েছে একটি অনুষ্ঠানের। নাম ‘HOPE 2020’। ৩, ৪ ও ৫ জুলাই এই অনুষ্ঠান দেখা যাবে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে। তার জন্য NABC- র ফেসবুক বা ইউটিউব পেজে ঢুকলে নির্দিষ্ট সময় অনুষ্ঠান দেখা যাবে। এই তিনদিন নির্দিষ্ট ছিল বিশ্ব বঙ্গ সম্মেলনের জন্য। কিন্তু এই পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। তাই অনলাইনে অনুষ্ঠান করে পশ্চিমবঙ্গের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে এনএবিসি।

অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলিউড-টলিউডের বিখ্যাত সব শিল্পীরা। কে নেই সেই তালিকায়? কুমার শানু, হরিহরণ, আলকা ইয়াগ্নিক, কবিতা কৃষ্ণমূর্তি, শ্রাবণী সেন, রূপঙ্কর বাগচী, জলি মুখোপাধ্যায়, উষা উত্থুপ, শংকর মহাদেবন, ইমন চক্রবর্তী, অঞ্জন দত্ত, রাঘব চট্টোপাধ্যায়, দালের মেহেন্দি, বাবুল সুপ্রিয়- তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর। এঁদের সবাইকে নিয়ে জমজমাট অনুষ্ঠান দেখা যাবে অনলাইন প্লাটফর্মে।
এই অনুষ্ঠান থেকে বিজ্ঞাপন বা অন্যান্য মাধ্যমে যে অর্থ সংগ্রহ হবে তা আমফান বিধ্বস্ত বাংলা তথা ভারতের ত্রাণের কাজে দান করা হবে।
এর পাশাপাশি সারা পৃথিবীর বাঙালিদের কাছে, ভারতীয়দের কাছে এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য আবেদন করা হয়েছে। তার জন্য
WWW.NABC2020.ORG -তে লগইন করে অর্থ সাহায্য পাঠানো যাবে। উদ্যোক্তারা জানাচ্ছেন এই অর্থ কর ছাড়ের সুবিধাও থাকছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...