Friday, June 26, 2026

“সীমান্ত পেরিয়ে কেউ আসেনি”, মোদির বক্তব্যে বিতর্ক

Date:

Share post:

“ওখানে আমাদের সীমান্ত পেরিয়ে কেউ আসেনি। আবার আমাদের এলাকার কেউ ওখানে বসেও নেই।” শুক্রবার সর্বদল বৈঠকের পর এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক্ষেত্রে ওখানে অর্থাৎ লাদাখ এবং কেউ অর্থাৎ চিনা সেনাবাহিনীর কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর তৈরি হয়েছে বিতর্ক। পূর্ব লাদাখে চিনা সেনার আক্রমণের শহিদ হয়েছেন ২০ জন জওয়ান। এমনকী গালওয়ান উপত্যকার সংঘর্ষে চিনা সেনা আটক করে ১০ জওয়ানকে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর উঠছে একাধিক প্রশ্ন। বিরোধী শিবির থেকে প্রাক্তন সেনা কর্তাদের প্রশ্ন, চিনের সেনা ভারতের এলাকায় না ঢুকলে কীভাবে ২০ জন ভারতীয় সেনা শহিদ হলেন? কীভাবে ৭৬ জন আহত হলেন? কীভাবে চিনা সেনা ৪ জন অফিসার সহ ১০ জনকে আটকে রাখল?

১৫ জুন গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষ হয়। এই নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র একটি বিবৃতিতে বলেন, “চিন ঐক্যমত থেকে সরে এসেছে। একতরফা স্থিতাবস্থা বদলাতে চেয়েছে বলে সংঘর্ষ ঘটে। আমাদের যাবতীয় কার্যকলাপের দিকেই ঘটেছিল। অর্থাৎ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে।” স্পষ্টতই প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য মিলছে না।

বিরোধীদের প্রশ্ন, প্রধানমন্ত্রী কি মেনে নিচ্ছেন গালওয়ান উপত্যকায় যেখানে চিনের সেনা রয়েছে সেটা তাদের এলাকা? আগেই বিরোধীরা অভিযোগ করেছিল, চিন ভারতের এলাকা দখল করে নিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী কোনও পদক্ষেপ গ্রহণ করছেন না। শুক্রবারও বিদেশমন্ত্রক বলেছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে যে অংশ চিনের কাছে রয়েছে তা গালওয়ান উপত্যকার অংশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...