Saturday, June 20, 2026

কর্মীদের ৬০ শতাংশ বেতনে সপ্তাহে তিনদিন কাজের প্রস্তাব দিল এয়ার ইন্ডিয়া

Date:

Share post:

করোনা বিশ্ব মহামারি ও লকডাউনের বিরাট নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। সবচেয়ে বিপর্যয়ের মুখে দেশের অসামরিক বিমান পরিষেবা। দু’মাসের উপর বন্ধ থাকার পরে শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান চলাচল। আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও বন্ধই রয়েছে। এই অবস্থায় কর্মী ছাঁটাই না করে নতুন বেতন প্রস্তাব দিল এয়ার ইন্ডিয়া। ৬০ শতাংশ বেতন নিয়ে সপ্তাহে তিনদিন কাজ করার প্রস্তাব দেওয়া হল কর্মীদের।

এয়ার ইন্ডিয়ার তরফে এই ‘শর্টার ওয়ার্কিং উইক স্কিম’-এর ঘোষণা করা হয়েছে। এই স্কিমের আওতায় পাইলট ও কেবিন ক্রু ছাড়া বাকি স্থায়ী কর্মীরা চাইলে সপ্তাহে তিনদিন কাজ করতে পারেন। সেক্ষেত্রে ৬০ শতাংশ বেতন দেওয়া হবে। এই শর্তে রাজি থাকলে তাঁদের কাজ করতে কোনও সমস্যা নেই বলেই জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এই প্রস্তাবে যাঁরা রাজি থাকবেন তাঁদের চাকরি যাবে না বলেও জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, আপাতত এক বছর এভাবে কাজ করতে হবে তাঁদের। এরপর সময়মত পরবর্তী সিদ্ধান্ত নেবে বিমান সংস্থা। তবে এই সময়ে সপ্তাহের বাকি দিনগুলিতে অন্য কোনও চাকরি কর্মীরা করতে পারবেন না বলে জানিয়েছে বিমান সংস্থা। অর্থাৎ ৬০ শতাংশ বেতনেই তাঁদের চালাতে হবে। এয়ার ইন্ডিয়ার উচ্চপদে থাকা আধিকারিকরা জানিয়েছেন, এক বছর বিনা বেতনে কাজ করবেন তাঁরা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...