Tuesday, June 23, 2026

সাইকেলে চেপে থানায় গিয়ে আত্মসমর্পণ রিজেন্ট পার্ক ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত যুবকের

Date:

Share post:

সকাল ৮ টা নাগাদ খুন। আর দুপুর তিনটে নাগাদ থানায় গিয়ে আত্মসমর্পণ। রিজেন্ট পার্কের আনন্দ পল্লির বাড়িতে চড়াও হয়ে কলেজ ছাত্রী প্রিয়াঙ্কা পুরকাইতকে গুলি করে খুন করার পর গা ঢাকা দিয়ে থাকলেও খুব বেশিদূর যেতে পারেনি অভিযুক্ত যুবক জয়ন্ত হালদার। রিজেন্ট পার্ক থানার সঙ্গে যৌথভাবে তদন্তে নেমেছে লালবাজার হোমিসাইড শাখা। সুতরাং, অভিযুক্ত গা ঢাকা দিয়ে বেশিক্ষণ থাকতে পারবে না, সেটা বোঝাই যাচ্ছিল।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অভিযুক্ত জয়ন্ত সাইকেলে চেপে নাকি রিজেন্ট পার্ক থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। যদিও পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণ নাকি গ্রেফতার সে বিষয়ে কিছু বলা হয়নি।

এদিকে, খুনের পর যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...