Friday, June 26, 2026

করোনা আক্রান্ত ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা

Date:

Share post:

করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা।  জানা গিয়েছে, তিনি গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে তাঁর করোনা পরীক্ষা করা হয়। শনিবার রিপোর্ট পজেটিভ এসেছে। বাড়ির অন্য সদস্যরা এখনও সুস্থ, কারও করোনার উপসর্গ দেখা দেয়নি। পরিবারের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, এখন মাশরাফির জ্বর নেই। চিকিৎসক হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। আছেন ঢাকার মিরপুরের বাড়িতে। করোনার উপসর্গ থাকায় শুক্রবার লালারস পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। শনিবার দুপুরে সেই পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট এসেছে।

উল্লেখ্য, গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি ও শ্যালিকার মেয়ের করোনা পজিটিভ ধরা পড়ে। জানা গিয়েছে, তাঁরা ঢাকায় ইবনে সিনা হাসপাতালে রয়েছেন।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...