Tuesday, March 17, 2026

বাংলার পাশে বিশ্বের বাঙালিরা: ঘোষণা অনলাইন সাংবাদিক বৈঠকে

Date:

Share post:

বিশ্বের প্রতিটি শহরের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠানের ঘোষণা করল এনএবিসি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার সাংবাদিক বৈঠকে এনএবিসি জানায় কোভিড-আমফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে তারা। একই সঙ্গে চলচ্চিত্র ও সঙ্গীত জগতের দিন আনি দিন খাই মানুষদের সাহায্য করতে চলেছেন উদ্যোক্তারা। এই অনলাইন পদ্ধতিতে ৩, ৪ এবং ৫ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার নাম HOPE 2020।যেখানে উপস্থিত থাকবেন বলিউড-টলিউডের বিখ্যাত সব শিল্পীরা।

NABC- র ফেসবুক বা ইউটিউব পেজে ঢুকলে নির্দিষ্ট সময় অনুষ্ঠান দেখা যাবে। পাশাপাশি ১ ডলারের বিনিময়ে অ্যামাজন ওয়েব সার্ভিসেও এই অনুষ্ঠান দেখা যাবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সন্দীপ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ শঙ্কর মহাদেবন, হরিহরণ, ইমন চক্রবর্তী, অঞ্জন দত্ত, রাঘব চট্টোপাধ্যায়, দালের মেহেন্দি, বাবুল সুপ্রিয়, আলকা ইয়াগ্নিক, কবিতা কৃষ্ণমূর্তি, শ্রাবণী সেন, রূপঙ্কর বাগচী, সাগ্নিক সেন প্রমুখরা।

সাংবাদিক বৈঠকে উদ্যোক্তারা জানান, এই অনুষ্ঠান শুধুমাত্র উত্তর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়ে বাঙালি এবং ভারতীয়রা এই অনুষ্ঠানে শামিল হয়েছেন। পাশাপাশি ২৫০টি সংগঠন এই অনুষ্ঠানে সহযোগিতা করছে। উদ্যোক্তাদের লক্ষ্য ১ মিলিয়ন দর্শকদের কাছে পৌঁছে যাওয়া। বিশ্বের যে কোনও প্রান্তে বসে এই অনুষ্ঠান দেখা যাবে। এই অনুষ্ঠান থেকে বিজ্ঞাপন বা অন্যান্য মাধ্যমে যে অর্থ সংগ্রহ হবে তা আমফান বিধ্বস্ত বাংলার জন্য দান করা হবে। ভারত সেবাশ্রম ও রামকৃষ্ণ মিশনের মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়াবে উদ্যোক্তারা।

প্রসঙ্গত, ৩ থেকে ৫ জুলাই বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতিতে নতুন কিছু করার উদ্যোগ নেওয়া হয়। বিশ্বজুড়ে বাঙালি এবং ভারতীয়দের কাছে এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানানো হয়েছে। তার জন্য WWW.NABC2020.ORG -তে লগইন করে অর্থ সাহায্য পাঠানো যাবে।

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...