Thursday, June 4, 2026

করোনায় মৃত কলকাতা পুরসভার কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস ফিরহাদের

Date:

Share post:

কলকাতা পুরসভার এক কর্মী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে আজ, শনিবার কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, এই ঘটনা সত্যি দুঃখজনক। একইসঙ্গে ওই মৃত পুরকর্মীর পরিবারের পাশে পুরসভা সবরকম ভাবে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। তবে সেইসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ওই পুরকর্মী কিন্তু লকডাউনের আগে থেকে অফিসে আসছিলেন না।

এর পাশাপাশি ফিরহাদ হাকিম একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি জানিয়েছেন,শহরজুড়ে ড্রেনেজের কাজ মোটামুটি ভালই হচ্ছে। কারণ, এখন বর্ষা পড়ে গেছে। বর্ষার জল শহর কলকাতায় যে জায়গাগুলোতে জমে মূলত সেই জায়গাগুলোতে এখন আর সেভাবে জমছে না। আর জমলেও খুব তাড়াতাড়ি তা বার হয়ে যাচ্ছে। তাঁর দাবি, আগে যেখানে তিন-চারদিন ধরে জল জমে থাকত, এখন কিন্তু তা হচ্ছে না। পুরসভার পক্ষ থেকে কাজের তদারকি করা হচ্ছে খুব ভালোভাবে।

অন্যদিকে তিনি এও জানিয়েছেন, খিদিরপুরের ৭৬, ৭৭ নম্বর ওয়ার্ডের কিছু সমস্যা আছে। সেখানে কোনও কোনও জায়গায় জল জমছে। ড্রেনেজের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। পাম্পিং স্টেশন সেখানে কাজ করছে।

কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক আরও একটি বিষয় উল্লেখ করে বলেছেন, অনেকেই জমি কিনে ফেলে রেখেছেন। পুকুর বা জলাশয় কিনে ফেলে রাখছে। তারপর সেই জায়গায় আবর্জনা জঙ্গলে পরিণত হচ্ছে। পুরসভার তরফ থেকে সমস্ত জমির মালিককে বলা হচ্ছে তাঁরা যেন তাঁদের নিজস্ব জায়গা অবিলম্বে পরিষ্কার করে। সেই জায়গা থেকে অসুখ-বিসুখের সম্ভাবনা বেশি থাকে। যদি তাঁরা পুরসভার নির্দেশ পালন না করেন, তাহলে পুরসভার তরফ থেকে তাঁদের নোটিশ দেওয়া হবে। এবং আগামীদিনে এইসব জমি বা জলাজমির মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে।

Related articles

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...