Wednesday, April 1, 2026

বঙ্গ-বিজেপির একাধিক নেতার কেন্দ্রীয় নিরাপত্তা ফেরত নেওয়া হচ্ছে

Date:

Share post:

বঙ্গ-বিজেপির একাধিক নেতার ‘সিকিউরিটি রিভিউ’-এর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। দেখা হবে, বিজেপির এই নেতাদের জীবন কতখানি ‘বিপন্ন’৷ এদের কেন্দ্রীয় নিরাপত্তা আদৌ প্রয়োজন কি না, তা মূল্যায়ন করা হচ্ছে৷ সূত্রের খবর, বিজেপি করছে বলেই যাকে তাকে এভাবে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর নির্দেশেই এই ‘সিকিউরিটি রিভিউ’৷ জানা গিয়েছে, বাংলা বিজেপির অধিকাংশ নেতার এ ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নেবে কেন্দ্র৷

অন্য দল থেকে আসা নব্য বিজেপি নেতা-নেত্রীদের রাজ্য কমিটিতে উচ্চপদে ঠাঁই দেওয়া এবং অন্য দল থেকে আসা নগন্য কিছু তথাকথিত নেতা-নেত্রীকে কেন্দ্রীয় নিরাপত্তা পাইয়ে দেওয়া ঘিরে রাজ্য বিজেপির অন্দরে অসন্তোষ জমা হচ্ছে। অভিযোগ গিয়েছে অমিত শাহের কাছেও৷ দলের রাজ্য কমিটিতে আদি নেতাদের বঞ্চিত করার দায় দিল্লির উপর চাপিয়ে রেহাই পেতে চাইছে রাজ্য নেতৃত্ব৷ কিন্তু ‘এক আনার নেতাদের’ কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে মুখ খুলছে না রাজ্য নেতারা৷ বঙ্গ-বিজেপির অন্দরের খবর, দলের মধ্যে এই ‘নিরাপত্তা-ইস্যু’ চেপে বসেছে৷ এই চাপ সামাল দিতে কয়েকজন নেতার নিরাপত্তা তুলে নিতে রাজ্য বিজেপি বলেছে দিল্লিতে৷ সূত্রের দাবি, সে কারনেই বঙ্গ-নেতাদের সিকিউরিটি রিভিউয়ের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। একাধিক কেন্দ্রীয় এজেন্সি সেই কাজ শুরুও করেছে। এই রিভিউয়ের মূল উদ্দেশ্য, ওই সব নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা আদৌ প্রয়োজন কি না, তা খতিয়ে দেখা৷
দলের অন্দরের খবর, রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় দলের এক কেন্দ্রীয় পদাধিকারী যাকে তাকে সিকিউরিটি পাইয়ে দিয়েছেন। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বড় আমলার সঙ্গে বোঝাপড়া করেই এ কাজ হয়েছে। বিনিময়ে ওই আমলার স্ত্রীকে গত লোকসভা ভোটে বিজেপির টিকিটও দেওয়া হয়েছিল। কিন্তু এখন অমিত শাহ দায়িত্বে আসার পর এই বেআইনি পথে নতুনভাবে কাউকে নিরাপত্তা পাইয়ে দেওয়া অসম্ভব হয়ে গিয়েছে ।

এই সব কারনেই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তা জানতে রিভিউ শুরু হয়েছে। ভিন দল থেকে আসা বহু নেতা কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন জানিয়েছেন। কিন্তু তা এখন কতটা পাওয়া যাবে, বা আদৌ পাওয়া যাবে কি’না সন্দেহ৷

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...