Monday, March 23, 2026

অবশেষে ঘোজাডাঙায় চালু সীমান্ত-বাণিজ্য

Date:

Share post:

অবশেষে ঘোজাডাঙায় চালু হল সীমান্ত-বাণিজ্য। বসিরহাটের ভারত-বাংলাদেশ ঘোজাডাঙা সীমান্তে বাণিজ্য বন্ধ হয়ে যায় লকডাউনের জেরে। এরপর এ রাজ্যে অন্য অন্য বর্ডার খুললে গেলেও একমাত্র বাকি ছিল ওই সীমান্ত। প্রশাসনিক বৈঠকে সেটিরও সমাধান হল। শুক্রবার বিকেল বেলা ঘোজাডাঙা সীমান্তে বসিরহাটের মহকুমার শাসক বিবেক ভস্মে, এসডিপিও অভিজিৎ সিনহা, মহাপাত্র বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়নের আধিকারিক ও শুল্ক দফতরের আধিকারিকরা জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নেন শনিবার, ঘোজাডাঙ্গা ভারত-বাংলাদেশ সীমান্তের আমদানি ও রফতানি সীমান্ত বাণিজ্য চালু হবে।

ইতিমধ্যে ঘোজাডাঙা সীমান্তে ৬০০ পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে বাংলাদেশ যাওয়ার জন্য। সীমান্তবাণিজ্য চালু হওয়ায় খুশি ব্যবসায়ী থেকে কর্মীরা। পাশাপাশি, প্রশাসনিক বৈঠকে জানানো হয়, করোনা মোকাবেলায় সবরকম বিধি-নিষেধ মেনে চলতে হবে। ট্রাকচালক ও খালাসিদের স্বাস্থ্যপরীক্ষা শারীরিক তাপমাত্রা মাপতে হবে। এবং কেউ অসুস্থ বোধ করলে তাঁদের হোম কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। বাংলাদেশ থেকে আমদানি যেসব পণ্যবাহী ট্রাক এদেশে ঢুকবে সেগুলিকে পর্যাপ্ত পরিমাণে স্যানিটেশন করতে হবে। চালক খালাশিদের শারীরিক পরীক্ষা করতে হবে। তার জন্য স্বাস্থ্যকর্মীরা নির্ধারিত সময়সূচি মেনে এই ব্যবস্থা করবেন।

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...