Friday, June 19, 2026

আরও দেরিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার পরামর্শ পাঠক্রম কমিটির

Date:

Share post:

করোনার জেরে স্থগিত হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিকের তিন দিনের পরীক্ষা। সংশ্লিষ্ট পরীক্ষা জুলাই মাসে নেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে জুলাইয়ের পরিবর্তে আরও এক মাস পরে পরীক্ষা নেওয়ার বিষয়ে রাজ্য সরকারের কাছে সুপারিশ করেছে পাঠ্যক্রম কমিটি। অন্যদিকে স্কুলের পঠন পাঠন প্রক্রিয়া এখনই না শুরু করা ভালো বলে মত তাদের।

স্কুল কবে খোলা যায় এবং পাঠ্যক্রম কতটা শেষ করা যাবে, তা কতটা কমানো যায় তা নিয়ে স্কুলশিক্ষা দফতর পাঠ্যক্রম কমিটির মতামত চেয়েছিল। জুলাইয়ের প্রথমে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু মারণ ভাইরাসের দাপটে পরীক্ষা নেওয়া আদৌ উচিত কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এই বিষয়ে পাঠক্রম কমিটির বক্তব্য, বাকি পরীক্ষা এখন না নিয়ে পরে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে অন্য বোর্ড বা অন্য রাজ্য কী করছে তা দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠ্যক্রম কমিটি সংশ্লিষ্ট বিষয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পবিত্র সরকার, জয় গোস্বামী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ীদের মতো লেখক-কবি-চিন্তাবিদদের সঙ্গে আলোচনা করেছে। এরপরই রাজ্য সরকারের কাছে সুপারিশ পেশ করেছে স্কুলশিক্ষা দফতরে। আপাতত স্কুল না খোলার পরামর্শ দিয়েছে পাঠ্যক্রম কমিটি। স্কুল খোলার পর পড়ুয়াদের সুরক্ষিত রাখার জন্য সব রকম ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে। পাঠক্রম শেষ না করা গেলে, পরবর্তী ক্লাসের প্রথমে অসমাপ্ত অংশ পড়িয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কমিটি জানিয়েছে, স্কুল আরও কয়েক মাস পর খুললে, শিক্ষাবর্ষ ডিসেম্বরের শেষ না করে আরও কিছু মাস পিছিয়ে নেওয়া হতে পারে।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...