Saturday, April 4, 2026

আছেন শুধু তিন তারকা, বাকিদের আনফলো করে দিলেন করণ!

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় নেটিজেনদের একাংশের অভিযোগের মুখে করণ জোহর। তাঁদের অভিযোগ, করণের স্বজনপোষণের কারণে বহু প্রতিভার ভবিষ্যৎ নষ্ট হয়েছে। যে কারণে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় করণের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। আর এই পরিস্থিতিতে তারকা সহ টুইটারে বহু লোকজনকে আন ফলো করে দিলেন পরিচালক।


করণ জোহরের টুইটারে দেখা যাচ্ছে, এই মুহূর্তে মাত্র ৮জনকে ফলো করছেন করণ। যার মধ্যে তারকা বলতে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান আর অক্ষয় কুমার। আর রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও যে ৪টি টুইটার অ্যাকাউন্ট করণ ফলো করছেন, সেগুলির মধ্যে রয়েছে ধর্মা প্রোডাকশন, ধর্মা ২.০, ধর্মাটিক আর ধর্মা প্রোডাকশনের প্রযোজক অপূর্ব মেহেতা। বাকি আর সমস্ত তারকাকে আনফলো করে দিয়েছেন করণ জোহর। এমনকে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর সহ তাঁর ঘনিষ্ঠ অনেককেই আন ফলো করে দিয়েছেন করণ।

তবে করণ জোহর কেন হঠাৎ টুইটার থেকে অনেককে আনফলো করে দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। চাপের মুখে নিজের নিজেকে সব আলোচনা থেকে কিছুটা সরিয়ে রাখতেই কি এমনটা করলেন? উঠছে এই প্রশ্নও।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...