Wednesday, March 25, 2026

সেনাদের আত্মবলিদান বৃথা হবে না,বললেন বায়ুসেনা প্রধান

Date:

Share post:

ভারতীয় সেনাদের আত্মবলিদান বৃথা যাবে না। বললেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া। হায়দরাবাদের কাছে বিমানবাহিনী একাডেমির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি।

সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষে এক কর্নেল সহ ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। সেই প্রসঙ্গে এয়ার চিফ মার্শাল বলেন, বিরাট চ্যালেঞ্জের মুখে যেভাবে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য আত্মত্যাগ করেছেন জওয়ানরা, তা আমাদের দেশরক্ষার সংকল্পকেই তুলে ধরেছে। চিনের সেনারা পূর্বপরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়ে গালওয়ান উপত্যকায় ওই সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে যার ফলে ২০ জন বীরকে প্রাণ দিতে হয়।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...