Monday, April 6, 2026

কোনও চিনা অ্যাপ নিষিদ্ধ করছে না ভারত সরকার

Date:

Share post:

এখনই নিষিদ্ধ করা হচ্ছে না কোনও চিনা অ্যাপ। জানিয়ে দিল প্রেস ইনফরমেশন ব্যুরো। এই বিষয়ে কোনও নোটিশই কেন্দ্রের তরফে গুগল প্লে স্টোরকে দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।
সংঘাতের আবহে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় কেন্দ্রের তরফে বাকি চিনা অ্যাপ ব্যান করা হয়েছে। তবে এ তথ্য যে একেবারে ভুয়ো শনিবারই তা জানিয়ে দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।
একই সঙ্গে ওই ভাইরাল ফেক পোস্টে কেন্দ্রের নির্দেশিকা বলে যে কপি দেখানো আছে, তাও ভুয়ো বলে জানিয়েছে পিআইবি।
উল্লেখ্য, লাদাখে ভারত-চিন সীমান্তে সংঘাতের মধ্যে একের পর এক গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও বলা হচ্ছিল গুলি চালানোর কথা, আবার কখনও বলা হয়েছে চিনা অ্যাপ ব্যান করার কথা।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...