Wednesday, April 8, 2026

বিশ্বভারতী’র অবনমনের দায় কর্মীদের একাংশের, জানালেন উপাচার্য

Date:

Share post:

NIRF তালিকার বিশ্বভারতী ৫০ নম্বরে৷

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় অনেকটাই তলায় বিশ্বভারতী। আর এই অবনমনের জন্য কর্মীদের
একাংশকেই দুষলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ তাঁর অভিযোগ, “কর্মীদের একাংশ বিশ্ববিদ্যালয়কে অপব্যবহার করছে আর রবীন্দ্রনাথের চেতনার অবক্ষয় ঘটাচ্ছে৷ সে কারনেই ক্রমশ তলিয়ে যাচ্ছে বিশ্বভারতী।” কড়া ভাষায় উপাচার্য বলেছেন, “এলাকার সকলের কাছে সোনার ডিম পাড়া হাঁস এই বিশ্বভারতী। পড়ুয়া, শিক্ষক-অশিক্ষক কর্মী, স্থানীয় ব্যবসায়ী, টোটো চালক, সাংবাদিক, সবার কাছে রুটি-রুজি এই বিশ্বভারতী। এই হাঁসকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে সকলে বরং এর পরিচর্যা করুন।”

দিনকয়েক আগে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের NIRF, দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়, তালিকার উপরের দিকে থাকলেও ওই তালিকার ৫০তম স্থানে আছে বিশ্বভারতী। উপাচার্যের দাবি, “২০১৬ সালে থেকে ক্রমশ তলার দিকে যাচ্ছে বিশ্বভারতী ৷ প্রতিবারই কর্তৃপক্ষকে কাঠগড়ায় তোলা হয়েছে। কিন্তু একটি প্রতিষ্ঠানের সাফল্য-ব্যর্থতা সবার ওপর বর্তায়। শিক্ষাপ্রতিষ্ঠানের পঠনপাঠনের গুণমান ও ঐতিহ্য ধরে রাখার দায় সকলের।” উপাচার্য বলেছেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নেমে যাওয়া ঠেকানোর চেষ্টা করেছি। কড়া নিয়মানুবর্তিতা চালু করার উদ্যোগ নিয়েছি। এর জেরে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কিছুটা হলেও ফিরেছে।”

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...