Friday, June 12, 2026

স্পর্শ না করেই মেশিন থেকে মিলবে চরণামৃত!

Date:

Share post:

অতিমারিতে অতঙ্কিত গোটা বিশ্ব। এখনও সমাজ ফিরে পায়নি স্বাভাবিক ছন্দ। ধীরে ধীরে স্বাভাবিক করতে খুলছে দোকানপাট, চলছে যানবাহন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর সরকারি নির্দেশ অনুযায়ী খুলেছে মন্দির । ভগবানের দর্শন পেতে নিয়ম মেনেই মন্দিরে হাজির হচ্ছেন ভক্তরা । কিন্তু হিন্দুধর্মে মন্দিরে গিয়ে ভগবানের চরণামৃত না পেলে সম্পূর্ণ হয়না দর্শন। আর এই আবহে স্পর্শ করে চরণামৃত দেওয়া সম্ভব নয়। তাই এবার মেশিন থেকেই পাওয়া যাবে চরণামৃত।

এমনই একটি মেশিন তৈরি করেছেন কর্ণাটকের এক অ্যাসিস্ট্যান্স প্রফেসর সন্তোষ। নাম ‘তীর্থ ডিসপেন্সার’। কর্ণাটকের মহাগণপতি মন্দিরে রয়েছে এই মেশিনটি। ভক্তরা ভগবান দর্শনের পর আরতি দেখে মেশিনের নিচে হাত পাতলেই মিলছে চরণামৃত। মেশিনে কাজ করছে সেন্সর । আর তার ফলেই চরণামৃত বেরিয়ে আসছে মেশিন থেকে।

সন্তোষ বাবু বলেন,” মেশিনটি তৈরি করতে খরচ পড়েছে ২৭০০ টাকা। অতিমারির সময় যাতে চরণামৃত থেকে ভক্তরা বঞ্চিত না হন এবং স্বাস্থ্যবিধিও বজায় থাকে তা মাথায় রেখেই তৈরি করা হয়েছে মেশিনটি।”

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...