Monday, March 16, 2026

দিলীপ ঘোষের মন্তব্যের কড়া জবাব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

“বাংলার মাটি অনেক শক্ত মাটি। এই মাটি হিংসায় বিশ্বাস করে না।” বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের জবাব দিতে গিয়ে একথা বলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “হিংসা ছাড়া সমস্যার সমাধান হয় না। যারা এড়িয়ে যায় তাঁরা কাপুরুষ।” এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা অহিংসায় বিশ্বাসী। গান্ধীজী যে পথ ধরে এগিয়েছেন সেই পথেই আমরা বিশ্বাস করি। গান্ধীজিকে কারা হত্যা করেছিল সেটা সবাই জানে। হিংসা করে গুজরাতে ক্ষমতায় বিজেপি এসেছে এবং টিকে আছে।” যারা হিংসার পথ ধরে তাঁরা অশিক্ষিত বলে কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এদিকে শনিবার দাঁতনে প্রকাশ্যে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন বিজেপি নেতা সায়ন্তন বসু। থানা তৃণমূলের আখড়া হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওঁর কথার কী উত্তর দেব? ওঁরাই সিআইএসএফ এর ব্যারাক থেকে রাজভবন বিজেপির আখড়া করেছে।” অন্যদিকে রবিবার সায়ন্তন বসু রিষড়ায় গৃহ সম্পর্ক অভিযানে গেলে বাধা দেয় তৃণমূল। তৃণমূলের অভিযোগ, শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন সায়ন্তন বসু। এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা।

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...