Monday, April 6, 2026

বাড়িতে মারণ ভাইরাসের থাবা? গুজব বলে উড়িয়ে দিলেন সৌরভ-স্নেহাশিস

Date:

Share post:

প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে নাকি মারণ ভাইরাস থাবা বসিয়েছে। সম্প্রতি এমনই খবর প্রচার হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ওই সংবাদে দাবি করা হয়েছিল, সৌরভের দাদা স্নেহাশিস, তাঁর বৌদি ও দাদার শ্বশুর-শাশুড়ি মহামারিতে আক্রান্ত।

এই খবর ভাইরাল হতেই নড়েচড়ে বসে গঙ্গোপাধ্যায় পরিবার। সৌরভ-স্নেহাশিস-সহ তাঁর পরিবারের লোকেরা বিবৃতি দিয়ে জানান, খবরটি ভিত্তিহীন, মিথ্যে এবং ভুয়ো। এমন কোনও ঘটনাই ঘটেনি তাঁদের পরিবারে। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে দাবি করেন স্নেহাশিস।

যদিও স্নেহাশিসের স্ত্রী মোম পজিটিভ। তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিসাধীন। স্নেহাশিসের মোমিনপুরে শ্বশুর বাড়ির এক কাজের লোক এবং তাঁর শ্বশুর–শাশুড়ি ভাইরাস পজিটিভ বলে জানিয়েছেন স্নেহাশিস। তবে লকডাউনের পর থেকে ওই বাড়িতে তিনি যাননি বলেও দাবি করেছেন সৌরভের দাদা। তিনি বেহালার বাড়িতেই আছেন এবং সুস্থ আছে। নিয়মিত অফিসও করছেন।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...