Tuesday, June 23, 2026

“বচ্চন পুত্র হয়েও সুযোগ পাই নি,” মুখ খুললেন অভিষেক

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম নিয়ে তোলপাড় টলিউড থেকে বলিউড। একের পর এক অভিনেতা, অভিনেত্রী মুখ খুলেছেন স্বজন পোষণ নিয়ে। কঙ্গনা রানাউত থেকে সোনু নিগম কিংবা অভয় দেওল, একর পর এক অভিনেতা কিংবা গায়ক মুখ খুলতে শুরু করেছেন। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বড় মাথার বিরুদ্ধে উঠে এসেছে অভিযোগ। স্বজনপোষণের অভিযোগ নিয়ে যখন বি টাউন জুড়ে তোলপাড় শুরু হয়েছে, সেই সময় মুখ খুললেন অভিষেক বচ্চন।

মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে হয়েও তাঁকে ফিরতে হয়েছিল খালি হাতে। বলিউডের একের পর এক পরিচালক, প্রযোজক ফিরিয়ে দিয়েছিলেন তাঁকে। জুনিয়র বচ্চন জানান, ১৯৯৮ সালে বন্ধু রাকেশ ওম প্রকাশ মেহরা সঙ্গে তিনি একসঙ্গে বলিউডে পা রাখবেন বলে মনোস্থির করেন। রাকেশের পরিচালিত সমঝোতা এক্সপ্রেস দিয়েই বলিউডে অভিষেকের সফর শুরু হবে বলে স্থির করেন। কিন্তু রাকেশ এবং তাঁর ছবির দায়িত্ব কোনও প্রযোজক নিতে চাননি। তাঁদের ফিরিয়ে দেন একাধিক পরিচালকও।

এরপর বিগ বি-র সঙ্গে দেখা করতে এসে জে পি দত্তের মুখোমুখি হন অভিষেক বচ্চন। সেখানেই তাঁর লুক দেখে পছন্দ হয়ে যায় জে পি দত্তের। আখরি মুঘল নামে একটি ছবির জন্য জে পি দত্ত নতুন মুখের সন্ধানে ছিলেন। ফলে আখরি মুঘল-এর জন্য পছন্দ হয়ে তাঁকে। যদিও আখরি মুঘল তৈরি করেননি জে পি দত্ত। তাঁর পরিবর্তে তৈরি হয় রিফিউজি। ২০০০ সালে জেপি দত্তের হাত ধরেই বলিউডে পা রাখেন অভিষেক বচ্চন এবং করিনা কাপুর খান। এরপর দিল্লি সিক্স-এ প্রথম বন্ধু রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে জুটি বেঁধে কাজ করেন অভিষেক বচ্চন।

অর্থাৎ বলিউডের ভাট, খান, কাপুর, জোহরদের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে একের পর এক, সেই সময় বিগ বি-র ছেলে হয়েও তাঁকে কীভাবে পরিচালক, প্রযোজকরা ফিরিয়ে দেন, সেই তথ্য সামনে এনে স্বজনপোষণের অভিযোগকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিলেন অভিষেক বচ্চন। সমালোচকদের একাংশ এখন এমনটাই ভাবছেন।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...