Monday, March 16, 2026

৪০ ফুট নীচে বাড়ি, নিখোঁজ বাসিন্দা  

Date:

Share post:

আচমকাই গভীর রাতে ভয়ংকর ধস। মাটির নিচে চলে গিয়েছে আস্ত বাড়ি।  কিন্তু প্রায় দেড় দিন পরেও, রবিবার রাত পর্যন্ত খোঁজ মিলল না অণ্ডালের জামবাদের মহিলা, শাহনাজ বেগমের। উদ্ধারকারীরা জানিয়েছেন, অন্তত ৪০ ফুট নীচে বাড়িটির ধ্বংসস্তূপটি পাওয়া গিয়েছে। তাঁদের সন্দেহ তারও নীচে চাপা পড়ে থাকতে পারেন শাহনাজ।
ধসের ঘটনা ঘটার পর শনিবার থেকে টানা উদ্ধারকাজ চালাচ্ছে ইসিএল। সংস্থার ইসিএল-এর কেন্দা এরিয়ার ‘রেসকিউ রুম কাম রিফ্রেসার্স ট্রেনিং সেন্টার’-এর সুপার রঞ্জিত ঘোষ বলেন, ‘‘মাটি কাটার যন্ত্রের সাহায্যে তলিয়ে যাওয়া বাড়িটি যেখানে ছিল, সেই এলাকার চতুর্দিকে পুকুরের আকারে মাটি কাটা হচ্ছে। এ ভাবেই ওই মহিলাকে উদ্ধারের  চেষ্টা চলছে।’’

উদ্ধার কজের বিষয়ে রঞ্জিতবাবু জানান, ধসে যাওয়া অংশটির পশ্চিম দিকের মাটি ২০ ফুট গভীর করে কাটা হয়। তার পরে পূর্ব দিকে মাটি কাটতে গিয়ে দেখা যায়, সে দিকের মাটির দেওয়াল ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, এ দিনও উদ্ধারকাজ দেরিতে শুরু হওয়ার অভিযোগ করেছেন শাহনাজের স্বামী মিরাজ শেখ। পাশাপাশি, এলাকাবাসী পুনর্বাসন কেন দেওয়া হয়নি, তা নিয়েও সরব হয়েছেন। এখানকার পঞ্চায়েতের প্রধান বীরবাহাদুর সিংহ বলেন, ‘‘মিরাজকে ক্ষতিপূরণ ও শাহনাজের নিকটাত্মীয়কে যাতে চাকরি দেওয়া হয়, সে বিষয়ে ইসিএল-এর কাছে আর্জি জানানো হয়েছে।’’ এই বিষয়টি নিয়ে এ দিন ইসিএল কর্তৃপক্ষের উপস্থিতিতে বৈঠকে বসেন বীরবাহাদুরবাবু, পুলিশ-প্রশাসনের কর্তারা, কেকেএসসি নেতা হরেরাম সিংহ ও শাহনাজের স্বামী মিরাজ শেখ। ইসিএল কর্তৃপক্ষ আগামী ২২ জুন বিষয়টি নিয়ে ফের বৈঠক করা হবে বলে জানান।

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...