Monday, April 6, 2026

দেশজুড়ে অবসাদ, অবিশ্বাসের আবহে মন ভালো করা বার্তা শিল্পপতি রতন টাটার

Date:

Share post:

দেশজুড়ে অবসাদ, অবিশ্বাস, স্বজনপোষণ আর সন্দেহের আবহ৷

ঠিক এই পরিস্থিতিতে মুখ খুলে বেনজির এক পোস্ট করলেন দেশের অন্যতম নামী শিল্পপতি রতন টাটার৷ মন ছুঁয়ে যাওয়া পোস্ট৷ প্রবীণ এই শিল্পপতি বোঝালেন, “সময়টা খুবই কঠিন৷ তাই একে অপরের বিরুদ্ধে আর ঘৃণা ছড়ানো বন্ধ করে ভালোবাসার বার্তা দিয়ে একে অপরের পাশে দাঁড়ানো দরকার৷”

রতন টাটা মনে করিয়ে দিলেন, “ইন্টারনেটে ঘৃণা, একে অপরকে টিটকিরি বা কটাক্ষ করার মতো ঘটনায় গোটা বছরটাই একাধিক চ্যালেঞ্জের মুখে৷” ইনস্টাগ্রামে তিনি লিখছেন, ‘সময় এখন কঠিন চ্যালেঞ্জের৷ এই পরিস্থিতিতে আমি নিজে দেখছি অনলাইনে একে অপরের পাশে দাঁড়ানোর পরিবর্তে ঘৃণা ছড়ানো হচ্ছে৷ কী ভাবে একে অপরকে কটাক্ষ করে নীচে নামানো যায়, সেই চেষ্টায় মেতে উঠেছে অনলাইন কমিউনিটি৷ নিজেরাই দ্রুত বিচার করে অন্যজনকে খাটো করার প্রবণতা চলছে৷ এই রকম কঠিন পরিস্থিতিতে আরও দয়ালু হয়ে বোঝাপড়া বাড়াতে হবে৷ ধৈর্য রাখতে হবে৷’

রতন টাটার কথায়, ‘অনলাইনে আমার উপস্থিতি খুবই কম৷ আমার আশা, এই অনলাইন-ই হয়ে উঠুক একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরকে সাহায্য করার প্ল্যাটফর্ম৷ যে কোনও কারণেই, ঘৃণা ও টিটকিরি, কটাক্ষ করা বন্ধ হোক৷’
রতন টাটার এই বার্তায় নেটিজেনরা মুগ্ধ৷ ট্যুইটারে অসংখ্য শেয়ার হয়েছে প্রবীণ এই শিল্পপতির পোস্ট৷ আরও একবার
দেশের মন জিতে নিলেন দেশের এই প্রবাদপ্রতিম শিল্পপতি৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...