Tuesday, March 31, 2026

মোদির মন্তব্য চিনের হাতেই অস্ত্র তুলে দিয়েছে, ক্ষোভ জানালেন মনমোহন

Date:

Share post:

চিনের আগ্রাসন ও লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনা-সংঘর্ষ নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দ্ব্যর্থহীন ভাষায় চিনা আগ্রাসনের নিন্দা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্কতার বার্তাও দিয়েছেন তাঁর পূর্বসূরী। সোমবার মনমোহন সিং তাঁর প্রেস বিবৃতিতে বলেছেন, গালওয়ান উপত্যকা ও প্যাংগং লেকের মত চিরাচরিত ভারতীয় ভূখণ্ডে চিন যেভাবে এখন দখলদারির চেষ্টা চালাচ্ছে বা ভারতের সীমান্তে পরিকল্পিতভাবে সেনা মোতায়েন করছে তার সুদূরপ্রসারী গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এবছরের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে আজ পর্যন্ত ভারতের এলাকায় সেনা জমায়েত করে চলেছে চিন, অথচ তা অস্বীকার করে চিনের হাতেই অস্ত্র তুলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যই এখন শত্রুপক্ষের তুরুপের তাস। প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতের অখণ্ডতা রক্ষার লক্ষ্যে কুড়িজন বীর শহিদের আত্মত্যাগকে লঘু করার চেষ্টা বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা। তিনি বলেন, সত্যকে অস্বীকার করলে বা তথ্য প্রকাশে অস্বচ্ছতা রাখলে মহা ভুল হবে। চিনের আগ্রাসনকে রুখে ভারতের অখণ্ডতা রক্ষার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত দেশের প্রধানমন্ত্রীর। কর্নেল সন্তোষ বাবু ও বাকি জওয়ানদের আত্মত্যাগ যাতে বৃথা না হয়, সেজন্য সত্যকে স্বীকার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...