Monday, April 6, 2026

রাজ্যবাসীকে বিরাট স্বস্তি দিয়ে বিদ্যুত বিলে বেনজির ছাড়ের ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের

Date:

Share post:

রাজ্যবাসীকে বিরাট স্বস্তি দিয়ে বিদ্যুতের বিলে বড় ধরনের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার৷

রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন,
“এ বছরের এপ্রিল মাসে যাঁদের ১০০ টাকা বিল এসেছে, মে-জুন-জুলাই মাসে তাঁদের ৫০ টাকা বিল দিতে হবে৷ এর ফলে ৫৬ লক্ষ গ্রাহকের মোট ২৫৫ কোটি টাকা বাঁচবে৷ এই টাকা বিদ্যুৎ দফতরকে মিটিয়ে দেবে রাজ্য সরকার”৷

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এপ্রিল মাসে যাঁদের বিল ১০০ টাকার বেশি আসবে, তাঁদের জন্যও থাকছে ছাড়৷ এপ্রিল মাসে যে গ্রাহকদের ১০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত বিল আসবে, তাঁদের ১০০ টাকা বিল দিতে হবে৷ আর যে গ্রাহকদের ৪০০ টাকার উপরে বিল আসবে, তাঁদের মোট বিলের অর্ধেক টাকা দিতে হবে৷ এই বাবদ রাজ্য সরকার আরও ১৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে৷”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...