Friday, June 5, 2026

এবার না হলে ১২ বছর বন্ধ পুরীর রথযাত্রা: শুনানিতে জানালেন সলিসিটর জেনারেল

Date:

Share post:

মঙ্গলবার যদি জগন্নাথ দেবকে বাইরে এনে রথযাত্রা না করা হয়, তাহলে প্রথা অনুযায়ী আগামী ১২ বছর তাঁকে বাইরে আনা যাবে না। সোমবার পুরীর রথ যাত্রার মেয়ে আবেদনের শুনানিতে বললেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। কয়েক শতাব্দী ধরে রথযাত্রা চলে আসছে, তা বাতিল করা উচিত নয় বলে মন্তব্য করেন সলিসিটর জেনারেল। ওড়িশা সরকারের পক্ষে আইনজীবী হরিশ সালভেও ওই যুক্তিকে সমর্থন করেন। মারণ ভাইরাস সংক্রমণ এড়াতে ওড়িশা সরকার একদিনের জন্য কার্ফু জারি করতে পারে। সলিসিটার জেনারেলের প্রস্তাব দেন, রথযাত্রাটি লাইভ টেলিকাস্ট করা যেতে পারে।

সোমবার বিচারপতি অরুণ মিশ্রের এজলাসে মামলার শুনানির কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতি বোবদে জানান, তিনি নিজে ওই মামলার শুনানিতে থাকবেন। নাগপুরে নিজের বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন প্রধান বিচারপতি।
রথের চাকা রাজপথে গড়াতে মরিয়া পুরী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। এই কারণে সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে আবেদন করা হয়, ভক্তদের ছাড়াই রীতি মেনে পুরীতে রথযাত্রার অনুমতি দেওয়া হোক। এই আর্জিকে সমর্থন করেছে ওড়িশা সরকারেরও। এদিন বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চে শুনানি চলছে, রয়েছেন প্রধান বিচারপতিও।
১৮ জুন এবছর রথযাত্রা স্থগিত রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং এ এস বোপানার ডিভিশন বেঞ্চ। এর বিরুদ্ধে জমায়েত ছাড়াই রথযাত্রার জন্য অনুমতি চেয়ে এক ডজনেরও বেশি আবেদন জমা পড়ে। তারই শুনানি চলছে শীর্ষ আদালতে।

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...