Tuesday, May 5, 2026

‘‌রেডিও অ্যান্টেনা’‌-তুলে আনল সূর্যগ্রহণের অজানা তথ্য, উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

Date:

Share post:

আকাশ মেঘলা, আবহাওয়া খারাপ। তার মধ্যেও সূর্যগ্রহণ নিয়ে ছিল চূড়ান্ত ব্যস্ততা। তথ্য সংগ্রহ করতে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ছাদে বসানো হয়েছিল রেডিও অ্যান্টেনা। এই অ্যান্টেনার মাধ্যমে যে তথ্য পাওয়া গিয়েছে তা নিয়ে রীতিমত উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।

রেডিও অ্যান্টেনার মাধ্যমে পাওয়া গিয়েছে গ্রাফ। যদিও সাধারণের পক্ষে এই গ্রাফ বোঝা দুষ্কর। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, রেডিও অ্যান্টেনার মাটি থেকে ৮০-৬৪০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় বিস্তৃত বায়ুস্তর অর্থাৎ আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে রেডিওতে শব্দ হয়। গ্রাফ এর মধ্যে কালো রঙের রেখা স্বাভাবিক সময়ের এবং লাল রঙের রেখা সূর্যগ্রহণের সময়ের।

এই তথ্য হাতে আসার পর রবিবারের সূর্যগ্রহণ নিয়ে গবেষণার কাজ শুরু করে দিয়েছেন কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের বিজ্ঞানীরা। সেন্টারের মুকুন্দপুর ক্যাম্পাসের অধিকর্তা সন্দীপ চক্রবর্তী বলেন, “সূর্যগ্রহণ সম্পর্কিত যে তথ্য হাতে পেয়েছি তা গবেষণার ক্ষেত্রে অনেকটা সুবিধে হবে।”

Related articles

তৃণমূল সুপ্রিমোর কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পুড়িয়ে দেওয়া হল স্কুটার 

ভোট গণনার ফলাফল ঘোষণা হতে না হতেই শহর থেকে জেলা সর্বত্র অশান্তির খবর। মধ্যরাতে আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে, আজই চূড়ান্ত হতে পারে নাম!

ডবল সেঞ্চুরি পেরিয়ে বাংলার উত্তর থেকে দক্ষিণে পদ্ম ফুলের জয়জয়কার। রাজনৈতিক মহলের একাংশের ভবিষ্যৎবাণী এবং বেশ কয়েকটি এক্সিট...

বাংলায় পদ্ম ফুটতেই টলিপাড়া থেকে প্রথম শুভেচ্ছা জিতের, বিজেপিকে স্বাগত যশ-অঙ্কুশদেরও

গেরুয়াময় বঙ্গ জুড়ে বিজেপি (BJP) কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনার মাঝে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা। বাংলা বিনোদন জগত...

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...