Monday, April 6, 2026

রাজ্যের প্রথম মহিলা জঙ্গি তানিয়াকে জেরা করে বিস্ফোরক তথ্য হাতে এলো গোয়েন্দাদের

Date:

Share post:

রাজ্যে নতুন কায়দায় হামলার ছক করছিল লস্কর-ই-তৈবা। আর তার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তানিয়া পারভিন, রাজ্যের প্রথম মহিলা জঙ্গি। এনআইএ-র বিশেষ আদালত তানিয়াকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আর সেখানেই তানিয়াকে দীর্ঘ জেরা করার মধ্য দিয়েই উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য।

সংগঠনের জাল বিস্তারের জন্য মেধাবী ছাত্রীকে কাজে লাগাতে চেয়েছিল লস্কর। এক অভিনব পদ্ধতিতে হামলার ছক কষছিল তারা। চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জেরায়। জানা গিয়েছে, নতুন মডেলের হামলার অন্যতম দায়িত্বে ছিল তানিয়া পারভিন। উত্তর ভারতে সক্রিয় লস্কর জঙ্গি তানিয়াকে নিয়োগ করে। আরবি ভাষায় স্নাতকোত্তর করা তানিয়ার মেধাকে কাজে লাগাতে চেয়েছিল লস্কর। এত কম বয়সীদের নিয়োগের দায়িত্বে ছিল তানিয়া। এনআইএর দাবি, জেরায় তানিয়া জানিয়েছে, পাকিস্তান সীমান্ত লাগোয়া কাশ্মীর ও রাজস্থানেও সক্রিয় রয়েছে জঙ্গিরা। এনআই-এর দল ওই রাজ্যগুলিতে ইতিমধ্যে জঙ্গিদের তল্লাশিতে চলে গিয়েছে। গোয়েন্দাদের ধারণা, তানিয়া তার কার্যকলাপের খাতার সামান্য অংশই খুলেছে। বহু রহস্যের সমাধান তানিয়ার কাছ থেকে মিলবে আগামী দিনে। আলিপুর মহিলা জেলের বিশেষ সেলে থাকা তানিয়াকে তাই আরও কিছুদিনের জন্য নিজেদের হেফাজতে নিতে চাইছে এনআইএ।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...