Saturday, April 11, 2026

সাংবাদিক ছাঁটাইয়ের হুমকির প্রতিবাদে নোটিশ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার

Date:

Share post:

দেশের বিভিন্ন প্রান্তের একাধিক সংবাদসংস্থা একতরফা সিদ্ধান্তে বরখাস্ত করে চলেছে সাংবাদিকদের৷ এ বিষয়ে বরখাস্ত হওয়া সাংবাদিকরা প্রশ্ন করলেও সংবাদসংস্থাগুলি কোনও উত্তরই দেয় না৷ এবার এ সংক্রান্ত অভিযোগে পদক্ষেপ করেছে প্রেস কাউন্সিল অফ ইণ্ডিয়া৷

সাংবাদিকদের বরখাস্ত করার যে হুমকি ‘দ্য হিন্দু’ গ্রুপের মুম্বই ব্যুরো দিয়েছে, তার বিরুদ্ধে নোটিশ জারি করেছে প্রেস কাউন্সিল অফ ইণ্ডিয়া৷ সোমবার এক বিজ্ঞপ্তিতে কাউন্সিল বলেছে, শ্রম বিবাদ আইন, ১৯৪৭ উপেক্ষা করে সাংবাদিকদের ইস্তফা দিতে বলা হয়েছে৷ এ বিষয়ে প্রেস কাউন্সিল ‘দ্য হিন্দু’-র সম্পাদক এবং ‘হিন্দু মুম্বই’-এর আঞ্চলিক অধিকর্তার বক্তব্য তলব করেছে।
গত ১৯ জুন ‘দ্য হিন্দু’ গ্রুপের একাধিক
ব্যুরো কর্মীদের ইস্তফা দিতে নির্দেশ দিয়েছে৷ ইস্তফা না দিলে তাঁদের বরখাস্ত করা হবে বলেও কর্তৃপক্ষ জানায়৷ ২১ জুন ‘দ্য হিন্দু’র মুম্বই ব্যুরোর কর্মীরা এই নির্দেশের কারন জানতে চেয়ে কর্তৃপক্ষকে চিঠি দেয়৷ কিন্তু দেশের প্রায় সব সংবাদসংস্থাই কর্মীদের বরখাস্তের বিষয়ে কর্মীদের প্রশ্নের লিখিত উত্তর এড়িয়ে চলে। সংবাদসংস্থার কাছ থেকে কোন লিখিত বিবৃতি না থাকায় পরবর্তী কালে প্রশ্ন উঠলে সংবাদসংস্থাগুলি দাবি করে যে তারা কর্মীদের ছাঁটাই করেনি, বরং সাংবাদিকরাই ইস্তফা দিয়েছে৷ সম্প্রতি সাংবাদিকদের ছাঁটাই করার সময় টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস-সহ একাধিক সংস্থা এই কৌশল অবলম্বন করেছে বলে অভিযোগ ওঠে৷

এবার একই ধরনের ঘটনার পর প্রেস কাউন্সিল অফ ইণ্ডিয়া সুয়ো-মটো নোটিশ পাঠিয়ে ‘দ্য হিন্দু’র জবাব তলব করলো৷

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...