Saturday, June 13, 2026

“গোপন ভিডিও ফাঁস করব তোর,” টি-সিরিজের মালিককে হুমকি সোনুর

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। বি টাউনের অন্ধকার দিক সর্বসমক্ষে চলে এসেছে। এরই মধ্যে মুখ খুললেন সংগীতশিল্পী সোনু নিগাম। টি-সিরিজের মালিক ভূষণ কুমারকে সরাসরি হুমকি দিলেন সোনু।

সোনু আগেই বলেছিলেন, সঙ্গীতজগতে এমন অনেকেই রয়েছেন যারা কাজে বাধা দেন। পক্ষপাত দুষ্ট এমন অনেকেই বহু সংগীতশিল্পীর স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছেন। এক ভিডিও বার্তায় সোনু বলেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে মাফিয়ার মতো কাজ করছেন টি সিরিজের মালিক ভূষণ সিং কুমার। সোনুর বক্তব্য, ভূষণ একসময় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার জন্য তাঁর কাছে সাহায্য চাইতেন ভূষণ।
ভূষণের উদ্দেশে সোনু বলেন, ‘তুই ভুলে গেছিস যে একসময় আমার কাছে এসে অনুরোধ করতিস এই অ্যালবাম করে দাও, ওই অ্যালবাম করে দাও৷ সাহারাশ্রীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলেছিস। বাল ঠাকরের সঙ্গে কথা বলিয়ে দিতেও অনুরোধ করেছিলি৷ এমনকী আন্ডর ওয়ার্ল্ড ডন আবু সালেমের থেকে বাঁচিয়ে দেওয়ার অনুরোধও করেছিস তুই। তাই আমার পিছনে লাগলে আমিও ছেড়ে কথা বলব না। মরিনা কুমারের ভিডিও ফাঁস করে দেব। তোর সব কীর্তি আমি সবাইকে জানাব।” প্রসঙ্গত, মরিনা একজন মডেল। বলিউডে কাজ করেছেন তিনি। ২০১৮ সালে মরিনা অভিযোগ করেন, কাজের নাম করে ডেকে ভূষণ তাঁকে শ্লীলতাহানি করেন।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...