Wednesday, February 25, 2026

স্ত্রী-শাশুড়িকে খুন করে আত্মঘাতী, নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

Date:

Share post:

বেঙ্গালুরুতে স্ত্রী শিল্পী আগরওয়ালকে খুন করার পর স্বামী অমিত আগরওয়াল কলকাতায় এসে শাশুড়ি ললিতা ঢনঢনিয়াকেও গুলি করে হত্যা করে। তারপর নিজেই আত্মঘাতী হন জামাই অমিত। পালিয়ে বাঁচেন শ্বশুর সুভাষ ঢনঢনিয়া।

সোমবার বিকেলে ফুলবাগান থানা এলাকার এক আবাসনের ফ্ল্যাটে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ৷

প্রশ্ন একাধিক :

◾ললিতাদেবীর সঙ্গে কথা কাটাকাটির সময় জামাই পকেট থেকে পিস্তল বের করে, এটা দেখার পরও কেন এবং কীভাবে পালালেন শ্বশুর সুভাষ ঢনঢনিয়া ?

◾পুলিশকে সুভাষবাবু বলেছেন, তাঁদের ফ্ল্যাটে আসার আগে অমিত ফোনে জানিয়েছিলেন, তিনি আসছেন৷ সেক্ষেত্রে কি শ্বশুর আগে থেকেই জানতেন এমন কিছু হতে চলেছে ?

◾হাতে পিস্তল নিয়ে ফ্ল্যাটে ঘুরছেন অমিত, তার মধ্যেই দরজা খুলে পালালেন কীভাবে সুভাষ ঢনঢনিয়া ?

◾অমিত-ই কি সুভাষ ঢনঢনিয়াকে পালাতে দিয়েছে ?

◾ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে একটি পিস্তল ও দু’রাউন্ড গুলি। আধুনিক এই পিস্তল কোথা থেকে পেয়েছেন অমিত আগরওয়াল ?

◾বেঙ্গালুরুতে স্ত্রী শিল্পীকে গলা টিপে খুন করে অমিত৷ পিস্তলের ব্যবহার হয়নি৷ তাহলে অমিত এই পিস্তল কি কলকাতায় ফিরে সংগ্রহ করেছে ?

◾বেঙ্গালুরু পুলিশ শিল্পীর দেহ দরজা ভেঙে উদ্ধার করে। সেখান থেকেও দ্বিতীয় একটি পিস্তল উদ্ধার হয়েছে। এই পিস্তলগুলি লাইসেন্সপ্রাপ্ত কি’না এখনও জানা যায়নি৷ প্রশ্ন, একাধিক পিস্তলের লাইসেন্স অমিত বা শিল্পী কীভাবে পেলেন ? কেন দেওয়া হয়েছিলো ? শিল্পীও কি সুযোগ বুঝে অমিতকে খুন করতে চেয়েছিলেন ?

◾অমিত কলকাতায় ফিরে পিস্তল জোগাড় করেছিলেন? না’কি বেঙ্গালুরু থেকেই নিয়ে এসেছিলেন ? না’কি পিস্তলটি উত্তরপাড়ায় বসবাস করা অমিতের ভাইয়ের ?

◾আর কিছুদিনের মধ্যেই ডিভোর্স মামলার রায় প্রকাশ হতো৷ ডিভোর্স-মামলা চলা সত্ত্বেও স্ত্রী, শ্বশুর, শাশুড়ি-র উপর এত ক্ষিপ্ত কেন ছিলেন অমিত ? তাহলে কি স্ত্রী, শ্বশুর, শাশুড়ি এর মাঝে এমন কিছু অমিতকে বলেছিলেন বা করেছিলেন যাতে অমিত এই কাজে বাধ্য হয়েছে ?

গত শনিবার বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে তাঁদের ১০ বছরের একমাত্র সন্তানকে নিয়ে কলকাতার আসে অমিত৷ কলকাতায় পৌঁছে উত্তরপাড়াতে ভাইয়ের কাছে বাচ্চাকে রাখে৷ ফলে, সব কিছুই দেখেছে অমিত-শিল্পীর সন্তান৷ সে অনেক কিছু বলতে পারবে বলে পুলিশের ধারনা৷ গত কয়েক সপ্তাহ ধরে অমিত কার কার সঙ্গে কথা বলেছেন, তা জানতে দেখা হচ্ছে অমিতের কল- ডিটেইলস৷ কল ডিটেলসের সূত্র ধরেই অনেককিছু জানা যাবে বলে মনে করছে পুলিশ।

spot_img

Related articles

ভোটে পরাজয় নিশ্চিত জেনেই নয়া ফন্দি! BJP-র হয়ে রিল বানালেই ২০ হাজার

ভোটের লড়াইয়ে মাঠে ময়দানের জোর না পেয়ে ডিজিটাল মিডিয়ায় সমর্থন টানতে টাকা হাতে নেমে পড়েছে গেরুয়া শিবির। ছাব্বিশের...

ফের বাংলার মুকুটের সেরার তকমা, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে দেশে প্রথম

স্বল্প সঞ্চয়ে ফের দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে জমার অঙ্কের নিরিখে প্রথম স্থান...

পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্যের! চালু হচ্ছে সৌরচালিত ডিপ টিউবওয়েল

কৃষি ক্ষেত্রে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে প্রথম সৌরবিদ্যুত (West Bengal Solar Irrigation) চালিত মিডিয়াম ডিপ টিউবওয়েল...

বিধানসভা নির্বাচনের আগে ফের বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benerjee) নেতৃত্বে বৃহস্পতিবার ফের বসছে রাজ্য মন্ত্রিসভার (State Cabinet) বৈঠক। বিকেল ৪টা ৪০ মিনিট...