Saturday, June 20, 2026

রথযাত্রার পূর্ণ তিথিতে ৯৩ দিন পর নিয়ম-বিধি মেনে খুলে গেল তারাপীঠ মন্দির

Date:

Share post:

আজ রথযাত্রার পূর্ণ তিথিতে ভোর থেকেই খুলে গেলো তারাপীঠে মা তারা মন্দির। সবমিলিয়ে ৯৩ দিন পর খুলল এই মন্দির। এদিন সকাল থেকেই মা তারার পুজো দিতে আসেন ভক্তরা। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বিধি মেনে পুজো দেন ভক্তরা। তাঁদের মুখে ছিলো মাস্ক।

একইসঙ্গে নিরাপত্তারক্ষীরা পুণ্যার্থীদের দিকে বিশেষ নজর রাখছেন, যাতে তাঁরা স্বাস্থ্যবিধি মেনে চলেন। এদিকে মন্দির কমিটির নির্দেশে গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। সেমতোই এদিন গর্ভগৃহের বাইরে থেকেই মা তারাকে দর্শন করেন ভক্তরা।

তবে পুজো করিয়ে এনে পুজোর ডালি ভক্তদের হাতে তুলে দেন সেবাইতরা। এদিকে, আজ থেকে মা তারার ভোগ ভক্তরা দিতে পারলেও মন্দির চত্বরে ভোগ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে।

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...