Saturday, April 11, 2026

জগন্নাথ দেশি ঠাকুর, বিদেশি জিনিস নেন না! হনুমান মন্দিরে পুজো দিয়ে মন্তব্য দিলীপের

Date:

Share post:

করোনা আবহে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির জন্য প্রশাসনের নির্দেশে এবার বাতিল হয়েছে অনেক ধর্মীয় অনুষ্ঠান। তারই মাঝে এসে গিয়েছে রথযাত্রা। কিন্তু সরকারি বিধিকে মান্যতা দিয়ে এবার রথ টানা হলো না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। তবে প্রতিবছর যেখানে রথ টানতে আসেন, এবারও সেই বাগবাজার হনুমান মন্দিরে জগন্নাথদেবের পুজো দিতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি।

হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর দিলীপ ঘোষ বলেন, “এবার রথ টানলাম না। ‌শুধু পুজো দিলাম। আমাদের জগন্নাথ একেবারে দেশি ঠাকুর। কোনও বিদেশি জিনিস গ্ৰহণ করেন না। তাঁর পোশাক থেকে শুরু করে ভোগ সবই দেশি। তিনি আমাদের আদর্শ। তাই তাঁকে পুজো দিয়ে দেশের এই পরিস্থিতিতে লড়াই করতে চাই।”

বাগবাজার হনুমান মন্দিরের আগে কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরেও পুজো দেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে মন্দির কর্তৃপক্ষের তরফে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একটি স্মারকলিপি দিলীপ ঘোষের হাতে তুলে দেওয়া হয়।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...