Friday, June 12, 2026

স্বপ্নপূরণ! বাবা চা বিক্রেতা, আঁচল আজ বায়ুসেনার পাইলট

Date:

Share post:

স্বপ্নপূরণ। ৬ বারের চেষ্টায় পাশ করে মধ্যপ্রদেশের নিমচের আঁচল গাংওয়াল (২৪) আজ ভারতীয় বায়ুসেনার পাইলট। তাঁর বাবা একজন চা বিক্রেতা। ভোপাল থেকে ৪০০ কিলোমিটার ভেতরে তাঁর বাড়ি।

 

আঁচলের বাবা সুরেশ গাংওয়াল বলছেন, ২০১৩ উত্তরাখণ্ডে ভয়ঙ্কর বিপর্যয়ের সময় উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছিল বায়ুসেনা৷ তাঁদের কাজ দেখে নিজেকে সেভাবে তৈরি করার স্বপ্ন দেখতেন আঁচল। এরপর থেকেই সেনার পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে থাকেন তিনি৷ বই জোগাড় করে পড়াশুনা করতেন৷

আঁচলের বাবার কথায়, গত ২৫ বছর ধরে চা বিক্রি করছি৷ মেয়ে নিজের চেষ্টায় সব করেছে৷ ৬ বারের চেষ্টায় পাশ করেছে পরীক্ষা৷ বহুবার এমনও হয়েছে যে, স্কুল-কলেজের ফি দিতে পারিনি৷ লোকের থেকে ধার করে স্কুলের মাইনে দিয়েছি৷ আজ গর্বে আমার বুক ফুলে যাচ্ছে৷ মেয়ে আমার জীবেন আনন্দ নিয়ে এসেছে৷

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ট্যুইট করে বাবা ও মেয়েকে অভিনন্দন জানিয়েছেন৷

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...