Thursday, April 9, 2026

গায়ের রং দিয়ে বিচার নয় পাত্র-পাত্রীর, ‘স্কিন কালার ফিল্টার’ সরাল ম্যাট্রিমনিয়াল সাইট

Date:

Share post:

পত্র-পাত্রীর বিজ্ঞাপনে ‘উজ্জ্বল-ফর্সা’-র চাহিদা বেশি। এই ভাবনা থেকেই একটি ‘স্কিন কালার ফিল্টার’ ছিল বিখ্যাত মেট্রোমনিয়াল সাইট শাদি ডট কম -এ। তুমুল সমালোচনার মুখে পড়ে এবার সেটি বাতিল হল। এবার থেকে কালো মেয়েকে ফর্সা সাজানোর এই ফিল্টার আর ব্যবহার করা যাবে না।

প্রসঙ্গত, আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে বর্ণবৈষম্য নিয়ে উত্তাল হয় গোটা বিশ্ব। বর্ণ বৈষম্যের বিষয়ে মানুষের মধ্যে নতুন করে সচেতনতা তৈরি হয়েছে। এইরকম পরিস্থিতিতে রোষের মুখে পড়ে শাদি ডট কম-এর স্কিন কালার ফিল্টার। এই বিখ্যাত ওয়েবসাইটে থাকা পাত্র কিংবা পাত্রীর খোঁজে গায়ের রংকে অন্যভাবে গুরুত্ব দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি মার্কিন মুলুকের বাসিন্দা হেতাল লাখানি। শাদি ডট কম ব্যবহারকারী মেঘান নাগপালের একটি ফেসবুক পোস্ট দেখে এই পিটিশনটি শুরু করার কথা মাথায় আসে তাঁর। তিনি অপশনটি সরানোর দাবিতে অনলাইনে আবেদন জানান।
সোশ্যাল মিডিয়ায় সেই আন্দোলন সাড়া ফেলে। ১৬০০-এরও বেশি মানুষ ওই আবেদনে সই করেন। এবং শেষমেশ বিয়ের পাত্র-পাত্রী খোঁজ দেওয়ার এই জনপ্রিয় ওয়েবসাইটটিকে মেনে নিতে হল অভিযোগ। সরাতে হল ফিল্টার।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...