Thursday, April 2, 2026

সর্বদল সভায় ৫ নির্দিষ্ট দাবি জানিয়ে এলেন সুজন

Date:

Share post:

সর্বদলে আমরা দাবি করেছি…

১. রেশনে মাস্ক, সাবান স্যানিটাইজার দিতে হবে।
২. আগামী তিন মাস ২০০ ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দিতে হবে
৩. আবাস যোজনায় ছাদ পাকা করে দিতে হবে। তাহলে বারবার ছাদ উড়ে যাবে না
৪. আয়লায় যে বাঁধ তৈরি করা হচ্ছিল, তা কেন শেষ হলো না! আজ আমফানে এসে ফের বাঁধ নির্মাণের কথা বলতে হচ্ছে?
৫. ত্রাণ কে কে পেল আর পেল না তার তালিকা বিডিও অফিসে টাঙাতে হবে।

সর্বদল সভা থেকে বেরিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানান, এই চারটি দাবি তো করেইছি সভায়। তিনি জানান, আমফান হোক বা ত্রাণ, দুর্নীতির গহ্বরে রাজ্য। রাজ্যের রেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। রেশনের চাল-ডাল মানুষের কাছে পৌঁছচ্ছে না। সেসব পাওয়া যাচ্ছে তৃণমূল নেতার বাড়ি থেকে। মানুষ নেতাকে কান ধরে ওঠবোস করাচ্ছে। আমফানে মানুষ রাস্তায় এসে নেমেছে। সেখানেও কোনও পরিকল্পিত পুনর্গঠন নেই। দলবাজি আর দুর্নীতির মাঝে আবার পরিযায়ী সমস্যা। কেন্দ্রের এ ব্যাপারে নির্দিষ্ট কোনও নীতি নেই, রাজ্যও রয়েছে পুরো নিজের ঘোরে। এই সমস্যাগুলিকে সামনে এনে সমস্যা সমাধানের জন্য বলা হয়েছে।

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...