Thursday, June 25, 2026

 ”মাফিয়ারা সঙ্গীতজগতের স্বঘোষিত ভগবান”, সোনুর সমর্থনে এবার আদনান, আলিশা

Date:

Share post:

সোনু নিগমকে সমর্থন করে এবার বলিউড সিনেমা ও সঙ্গীতজগতে ‘মাফিয়া’ রাজ নিয়ে মুখ খুললেন আদনান সামি ও আলিশা চিনয়। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে এনিয়ে ক্ষোভ উগড়ে দেন আদনান। ওই একই পোস্ট শেয়ার করেন একসময়ের জনপ্রিয় গায়িকা আলিশা চিনয়। সোনু নিগমের অভিযোগের সপক্ষে মুখ খুলে আদনান ও আলিশা লেখেন, ”মিউজিক মাফিয়ারাই বলিউডের সিনেমা ও সঙ্গীত জগত চালাচ্ছেন। নিজেরাই তাঁরা নিজেদেরকে ভগবানের আসনে বসিয়েছেন।”


আদানান সামি লেখেন, ”ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতে একটা জোড়ালো ধাক্কার খুবই প্রয়োজন। বিশেষ করে সঙ্গীত জগতে যাঁরা নতুন গায়ক, প্রবীণ গায়ক, সঙ্গীত পরিচালক, প্রযোজক, সকলেই শোষিত হচ্ছেন।  যা বলা হচ্ছে সেভাবে চলুন, নইলে বাদ। যাঁদের সৃজনশীলতা নিয়ে কোনও ধারনাই নেই, তাঁরাই এখানে নিজেদেরকে ঈশ্বরের আসনে বসিয়েছেন। ঈশ্বরের আশীর্বাদে ভারতে ১.৩ মিলিয়ান মানুষ রয়েছেন, তাঁদেরকে কি পুরনো গানের রিমিক্স ছাড়া আর কিছুই দেওয়ার নেই আমাদের? ঈশ্বরের দোহাই এইসব বন্ধ করুন। নতুন শিল্পী, প্রবীণ শিল্পীদের কিছু সৃষ্টি করতে দিন। ওদের নিঃশ্বাস নিতে দিন।”

আদনান আরও লেখেন, ”এই মাফিয়ারাই নিজেদের সিনেমা ও সঙ্গীতজগতে স্বঘোষিত ভাগবানের আসনে বসিয়েছেন। ইতিহাস থেকে কি আপনারা কিছুই শিক্ষা নেন না! শিল্প ও সৃজনশীলতাকে কখনওই নিয়ন্ত্রণ করা যায় না। অনেক হয়েছে, এবার এগুলো থেকে বের হয়ে আসুন। পরিবর্তন আপনার দরজায় কড়া নাড়ছে। প্রস্তুত থাকুন, নিজেদের বাঁধুন।”

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...