Friday, June 26, 2026

রাষ্ট্রসঙ্ঘের আমন্ত্রণ পেলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজাকে ‘জনসেবা দিবসে’র বিশেষ অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রণ জানালো রাষ্ট্রসঙ্ঘ৷ এ দেশ থেকে একমাত্র শৈলজাই রাষ্ট্রসঙ্ঘের আমন্ত্রণ পেয়েছেন। রাষ্ট্রসঙ্ঘের তরফে বলা হয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, নিকাশি বা অন্যান্য পরিষেবা ক্ষেত্রে যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার লড়াই চালাচ্ছেন, তাঁদেরই স্বীকৃতি দেওয়া হচ্ছে ‘জনসেবা দিবস’-এর অনুষ্ঠানে। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব-সহ আমন্ত্রিত বক্তারা লাইভ ভিডিও অনুষ্ঠানে বক্তৃতা করবেন।
রাষ্ট্রসঙ্ঘে শৈলজার আমন্ত্রণ পাওয়াকে
মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ‘কেরল মডেলে’র স্বীকৃতি বলেই মনে করছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...