Saturday, June 20, 2026

অকালে চলে গেলেন তমোনাশ ঘোষ

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর আশঙ্কা সত্য করেই অকালে চলে গেলেন তমোনাশ ঘোষ। বুধবার ভোরে করোনায় মৃত্যু হল ফলতার তৃণমূল বিধায়কের। বয়স হয়েছিল ৬২। রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যাকে। তমোনাশ করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর স্ত্রী-কন্যারা কোয়ারান্টাইনে যান। তাঁরা সকলেই সুস্থ আছেন।

অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। গত একমাস ধরে হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকরা জানাচ্ছেন মাল্টি অর্গান ফেলিওরের কারণে তাঁর মৃত্যু হয়েছে। বিগত তিনদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন এবং মৃত্যুর সঙ্গে কার্যত লড়াই করছিলেন। শেষ পর্যন্ত হেরে গেলেন। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই কালীঘাটেই তাঁর বাড়ি। তিনি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদি-অকৃত্রিম রাজনৈতিক সঙ্গী। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের সব উত্থান-পতনেই তিনি ছিলেন তাঁর সঙ্গী। ফলে তৃণমূল মহলে সকালেই শোকের ছায়া। দিন সাতেক আগে মুখ্যমন্ত্রী হতাশা এবং দুঃখে বলেছিলেন, তমোনাশকে বোধহয় বাঁচানো যাবে না। তাঁর কথাই শেষে কিনা সত্যি হলো!

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...