Thursday, April 9, 2026

তমোনাশকে দূর থেকে দেখে হাউ হাউ করে কাঁদছেন জ্যোতিপ্রিয়

Date:

Share post:

ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তাঁর সহযোদ্ধা জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত তমোনাশ ঘোষকে শেষ একবার চোখের দেখা দেখতে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে এসেছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

প্রয়াত তমোনাশ ঘোষকে নির্দিষ্ট দূরত্ব মেনে দূর থেকে কিছুক্ষণের জন্য দেখার অনুমতি দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। আর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাকে এভাবে দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না জ্যোতিপ্রিয়।

সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে তিনি কোনও কথাই বলতে পারছিলেন না। হাউ হাউ করে কাঁদছিলেন। তিনি বলেন, “আমি কিছু বলার মতো জায়গায় নেই। তমাদা আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমার দাদার মতো ছিল। যখনই কোনও সমস্যায় পড়েছি তমাদা পাশে এসে দাঁড়িয়েছে। উপদেশ দিয়েছে। পরামর্শ দিয়েছে। বিধানসভায় হাউস থাকলেও আমার ঘরে এসে বসতো। কত গল্প করতো। আমি একদম মেনে নিতে পারছি না এই মৃত্যু।”

একইভাবে রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেন দলীয় বিধায়ককে শেষ দেখা দেখতে হাসপাতালে এসেছিলেন। তিনি বলেন, “আলাদা করে কিছু বলার ভাষা নেই। তৃণমূল কংগ্রেস তার প্রথমদিনের একজন সৈনিককে হারালো। তাঁর মৃত্যু দলের কাছে অপূরণীয় এক ক্ষতি। ওনার পরিবারকে সমবেদনা জানাই। আমরা সবরকম ভাবে ওনার পরিবারের পাশে আছি।”

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...