Friday, June 26, 2026

বিশেষভাবে সক্ষম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে পার্থকে চিঠি কান্তি’র

Date:

Share post:

বিশেষভাবে সক্ষম উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের নানা সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর সাধারণ সম্পাদক কান্তি গঙ্গোপাধ্যায়।

চিঠিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী লিখেছেন,

◾পরীক্ষার খাতায় কোন প্রশ্নের উত্তরে কী লেখা হবে, রাইটারকে তা আকার-ইঙ্গিতে বোঝায় বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা৷

◾মুখে মাস্ক থাকলে পরীক্ষার্থীরা আকার-ইঙ্গিতে রাইটারকে বুঝিয়ে কী ভাবে পরীক্ষা দেবে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা?

◾এই মুহুর্তে সীমিত সংখ্যায় যানবাহন চলছে৷ এর ফলে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে এবং আসতে সমস্যায় পড়বে৷

◾বেশ কিছু ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও পরীক্ষায় বসা যথেষ্ট কঠিন।

◾যে সব বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের শ্রবণশক্তি কম বা কানে শোনার যন্ত্র লাগিয়েও শুনতে অসুবিধা হয়, তাঁদের পক্ষে মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে ইঙ্গিতে বোঝানোও বেশ কঠিন।

◾সংক্রমণের জেরে এখন রাইটার পাওয়াও বেশ মুশকিল হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে রাইটার কার্যত অমিল৷

◾গত মার্চ মাসে লকডাউনের সময় দ্রুত হস্টেল খালি করে দেওয়ায় এই ধরনের ছাত্রছাত্রীরা অনেকে বইপত্র ছাড়াই বাড়ি চলে গিয়েছেন।

◾ফলে তাঁরা যথাযথ প্রস্তুতির সুযোগ থেকেও বঞ্চিত।

◾ফলে উচ্চ মাধ্যমিকের বকেয়া তিন পরীক্ষা নিয়ে স্বাভাবিক ভাবেই তাই চিন্তিত এই ধরনের ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকরা।

এই সব সমস্যাকে গুরুত্ব দিয়েই রাজ্যের শিক্ষা দপ্তর যাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে এবং এই ধরনের একজন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীও যাতে কোনও ভাবে বঞ্চিত না-হন, সেই আবেদন জানিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়। এই চিঠির কপি কান্তিবাবু পাঠিয়েছেন শিক্ষাসচিব মণীশ জৈন ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকেও৷

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...