Friday, June 26, 2026

সরে যাওয়ার নামগন্ধ নেই, উল্টে গালোয়ান উপত্যকায় সামরিক কাঠামো বানাচ্ছে চিন!

Date:

Share post:

২৪ ঘণ্টা আগে দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, লাদাখের গালোয়ান উপত্যকা থেকে সেনা সরাবে ভারত ও চিন দু’দেশই। কিন্তু সর্বশেষ পরিস্থিতি বলছে, ওই এলাকা থেকে চিনা সেনার সরে আসার নামগন্ধ নেই, উল্টে সামরিক কাঠামো তৈরি করছে তারা। নদীপথে বোল্ডার ফেলে নদীর স্বাভাবিক গতি রুদ্ধ করে ভূখণ্ড বাড়িয়ে নিয়ে রাস্তা চওড়া করছে। নদীতে কালভার্ট বানিয়ে চিনা ট্রাক যাতায়াতের রাস্তা বানিয়েছে। সম্প্রতি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, গালোয়ান উপত্যকা বরাবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দু’দিকেই সেনা বাড়াচ্ছে চিন।

সম্প্রতি ভারতের তরফে ২২ জুনের একটি উপগ্রহ চিত্র প্রকাশ করা হয়েছে।গত ১৫ জুন গালোয়ান উপত্যকায় ভারত ও চিন দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগের প্রকাশিত উপগ্রহ চিত্রটি ছিল ১৬ জুনের। সেখানে দেখা গিয়েছিল, পেট্রল পয়েন্ট ১৪-এর কাছে সামরিক কাঠামো শুরু করেছে চিন। ২২ জুনের ছবিতে দেখা যাচ্ছে নতুন করে অারও তাঁবু ও ছাউনি তৈরি করছে তারা, যা ১৬ জুনের ছবিতে ছিল না।

প্রাক্তন অ্যাডিশনাল সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া মেজর জেনারেল রমেশ পাধি জানিয়েছেন, এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পেট্রল পয়েন্ট ১৪-এর কাছে চিনা সেনারা বিশেষ ধরনের কোনও সক্রিয়তা চালাচ্ছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের দিকে চিন কিছু তৈরি করছে। ছবি দেখে বোঝা যাচ্ছে ভারী যান-বাহন চলাচল হচ্ছে। সম্ভবত বড় পরিকল্পনা নিয়েছে তারা। কেন্দ্রের তরফেও জানানো হয়েছে, এই নতুন ছবি খতিয়ে দেখা হচ্ছে। চিনা সেনা এখনও পর্যন্ত দ্বিপাক্ষিক বৈঠকের শর্তপূরণ করেনি। তাই ভারতও সেনা সরায়নি।

 

Related articles

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...