Saturday, April 4, 2026

সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি, বিহারে ব্যান হতে পারে সলমন-করণের সিনেমা

Date:

Share post:

পাটনায় ব্যান হতে চলেছে করণ-আলিয়া এবং সলমনের ছবি। নিশ্চিত ভাবে এখনও কিছু জানা না গেলেও খবর মিলছে এমনটাই।
প্রসঙ্গত, সুশান্ত সিংয়ের মৃত্যুর পর বিহারে মামলা দায়ের হয়েছিল সলমন খান, করণ জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালি-সহ মোট আটজনের নামে। পরে ওই তালিকায় যুক্ত হয় সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নামও। পাশাপাশি বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধে গর্জে উঠেছেন সবাই। আমজনতা থেকে তারকাদের একাংশ, প্রতিবাদে সামিল হয়েছেন অনেকেই। আর বিটাউনের নেপোটিজমে সবার প্রথমে নাম জড়িয়েছে করণ জোহর এবং সলমন খানের। সুশান্তের মৃত্যুর জন্য পরোক্ষ ভাবে এই দুই বলি তারকাকেই দায়ী করেছেন অনেকে। বলিউডের স্বজনপোষণের কারণেই বোধহয় মাত্র ৩৪ বছরে নিজেকে শেষ করে দেওয়ার মতো মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন সুশান্ত এমনটাই এখন মনে করছেন অনেকে।

ইতিমধ্যেই সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। বিহারের যুব কংগ্রেসের চেয়ারম্যান এবং ফিল্ম সেন্সর বোর্ডের অ্যাডভাইজারি কমিটির সদস্য লালন কুমার মঙ্গলবার একটি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। সেই চিঠিতে তিনি সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

নিজের চিঠিতে লালন কুমার লিখেছেন, “ছোট শহর থেকে বলিউডে গিয়েছিলেন সুশান্ত। অল্পদিনের মধ্যেই সাফল্য পেয়েছিলেন। জনপ্রিয় হয়েছিলেন। তবে এটা বোধহয় বিটাউনের একটা অংশের ঠিক হজম হয়নি। সিবিআই তদন্ত হলেই সুশান্তের মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আদৌ তিনি আত্মহত্যা করেছেন নাকি সবটাই প্ররোচনামূলক, আসল তথ্য সামনে আসবে।”

তবে এখানেই থামেননি লালন। সাফ জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে এই দাবি না মানা হলে তিনি আদালতে যাবেন। আর যতদিন সুশান্ত সুবিচার না পাচ্ছেন ততদিন বিহারের কোথাও করণ জোহর এবং সলমনের সিনেমা দেখানোর অনুমতি দেওয়া হবে না। লালন কুমারের পাশাপাশি বিজেপি নেতা মনোজ কুমার এবং কংগ্রেস নেতা ও প্রাক্তন গভর্নর নিখিল কুমারও সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...