Wednesday, March 25, 2026

তমোনাশ ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ রাজ্যপালের

Date:

Share post:

শেষরক্ষা হলো না। মারণ ভাইরাস করোনার সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। কোভিডে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ, বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর আসে। করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও বিধায়কের মৃত্যু হল।

তমোনাশ ঘোষের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। এক টুইট বার্তায় রাজ্যপাল লেখেন, “ফলতার তিনবারের বিধায়ক ও একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতাকে আমরা হারালাম। আমি তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।”

পাশাপাশি, প্রয়াত বিধায়কের স্ত্রী, দুই কন্যা ও পরিবার-পরিজন এবং অনুগামীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ধনকড়।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...