Monday, April 6, 2026

তমোনাশ ঘোষের মৃত্যু নিয়ে রাজনৈতিক মন্তব্য করায় দিলীপকে তুলোধনা পার্থর

Date:

Share post:

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া ভাষায় নিন্দা ও আক্রমন করলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন টুইটে পার্থ চট্টোপাধ্যায় বিজেপি রাজ্য সভাপতির উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, “আপনার কি মস্তিষ্কে সম্পূর্ণ বিকৃতি ঘটেছে? অন্যকে সম্মান করার সব শালীনতা কি আপনি হারিয়েছেন?” একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দিলীপ ঘোষের এই মন্তব্য আমাকে আঘাত দিয়েছে। আমরা একজন প্রিয় সহকর্মীকে হারিয়েছি। সেখানে বিজেপি নেতারা তাঁর মৃত্যু নিয়ে রাজনৈতক কথাবার্তা বলছে।”

প্রসঙ্গত, সদ্য প্রয়াত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুর প্রসঙ্গে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, এই রাজ্য সরকার যেখানে নিজেদের দলের বিধায়ককে বাঁচাতে পারে না, সেখানে তারা কীভাবে সাধারণ মানুষকে বাঁচাবে?

Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...