Saturday, June 27, 2026

আমেরিকার মাটিতে স্বামীজির নামে প্রতিষ্ঠিত হলো বিশ্বের প্রথম যোগ বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

বিশ্বের প্রথম যোগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো আমেরিকার লস এঞ্জেলসে। যার নাম দ্য বিবেকানন্দ যোগ বিশ্ববিদ্যালয়। ভারতের সনাতন যোগ সংক্রান্ত বিষয় পড়ানো হবে বলে জানা গিয়েছে।

১৮৯৩ সালে আমেরিকার শিকাগো বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তাঁর বক্তৃতায় মুগ্ধ হয়েছিলেন বিশ্ববাসী। ভারতের মনীষীদের পাশাপাশি, এই দেশের আচার-আচরণ সংস্কৃত বিশ্বের নানা প্রান্তে সমাদৃত হয়। ভারতের যোগ বার্তা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রচার করা হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাসে ভিডিও কনফারেন্সের ওই বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন ও বিদেশমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্য পি পি চৌধুরি। নতুন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হচ্ছেন যোগগুরু এইচ আর নগেন্দ্র।

মুরলীধরন বলেন, “বহু বছর আগে আমেরিকার মাটিতে স্বামী বিবেকানন্দ সৌহার্দের কথা বলেছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সারা বিশ্বে যোগের বার্তা ছড়িয়ে দেওয়া হবে। এইচ আর নগেন্দ্রর বলেন, “স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত হয়ে যোগ শিক্ষা চালু করেছি। এ বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে তৈরি হবে। প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসাও শেখানো হবে এই বিশ্ববিদ্যালয়ে।”

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...