Tuesday, June 23, 2026

“সরকারি হাসপাতালে শুধু করোনার চিকিৎসা হলে অন্য রোগীরা কোথায় যাবে?” প্রশ্ন তুলে বিক্ষোভ কংগ্রেসের

Date:

Share post:

“সরকারি হাসপাতালে শুধু করোনার চিকিৎসা হলে অন্য রোগীরা কোথায় যাবে?” এমনই প্রশ্ন তুলে আজ, বৃহস্পতিবার বউবাজার এলাকায় বিক্ষোভ দেখালো কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি।

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তাদের এই বিক্ষোভ মিছিল বলে জানিয়েছে আই এন টি ইউ সি নেতৃত্ব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে একটি চিঠিও তারা পাঠিয়েছে বলে জানান আইএনটিইউসি সভাপতি প্রমোদ পান্ডে।

তাঁদের অভিযোগ, শহর কলকাতায় দুটি উল্লেখযোগ্য সরকারি হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ এবং বাঙ্গুর হাসপাতাল। যা করোনা চিকিৎসার জন্য সম্পূর্ণভাবে কোভিড হাসপাতাল করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি একটি প্রশ্ন তুলেছেন, যদি এই দুটি বড় হাসপাতলে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসা হয় তাহলে বাদবাকি অন্যান্য রোগের চিকিৎসা কোথায় হবে? সে ক্ষেত্রে সরকারি হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা থেকে থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। যা সঠিক নয় বলে দাবি করেন প্রমোদ পান্ডে।

আরও অভিযোগ, যদি করোনা রোগী ছাড়া অন্য কেউ এই হাসপাতালে যান তাদেরকে দেখছেন নার্স বা ওয়ার্ড বয়। ডাক্তার তাদেরকে দেখছেন না। তাছাড়া বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয়বহুল যা সাধারণ মানুষের পক্ষে খরচা করা সম্ভব নয়।

এদিন বিক্ষোভকারীরা করোনা রোগী সেজে একটি প্রতীকী প্রতিবাদের রূপ দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত বিক্ষোভের আকার বিশাল হলে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...